1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
Title :
উপায় এবং স্প্লিটপে-এর কৌশলগত অংশীদারিত্ব: বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ ব্যাংকিং বিভাগের দায়-সম্পদ ৪.২৬ লাখ কোটি, আমানত ১.১৮ লাখ কোটি ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ, জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তারেক রহমান ৬৪ জেলার সার চাহিদার শতভাগ বরাদ্দ, আগাম আমদানি-মজুতের পরিকল্পনা সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কার্যকরের প্রজ্ঞাপন জারি আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা দ্বিতীয়বার মা-বাবা হলেন দীপিকা-রণবীর, ঘর আলো করে এলো কন্যাসন্তান ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ ২০২৯ সালের জুনেই শেষ হতে পারে রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন নির্বাচন উপলক্ষে বিএনপির আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সরকারের উদ্দেশে জামায়াতের আমির, আপনারা জাতির সাথে বেইমানি করেছেন

সেচ্ছায় তালিকাচুত্যির অনুমতি পেয়েছে বেক্সিমকো সিনথেটিক্স

  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২, ৫.১০ পিএম
  • ৪৬৩ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো সিনথেটিক্স লিমিটেড পুঁজিবাজার থেকে সেচ্ছায় তালিকাচ্যুত্যির অনুমোদন পেয়েছে। গত ৩০ ডিসেম্বর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির পুঁজিবাজার থেকে এক্সিট বা বেরিয়ে যাওয়ার জন্য করা আবেদনের অনুমোদন দিয়েছে ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, পুঁজিবাজার থেকে বেরিয়ে যাওয়ার জন্য গত বছরের শেষের দিকে বিএসইসির কাছে আবেদন করে বেক্সিমকো সিনথেটিকস। এজন্য কোম্পানিটি সাধারণ শেয়ারধারীদের হাতে থাকা সব শেয়ার কিনে নেয়ার ঘোষণা দেয়। কোম্পানিটির সাধারণ বিনিয়োগকারীদের বর্তমানে ৫ কোটি ৫৭ লাখ ৭৮ হাজার ৬২৩টি শেয়ার রয়েছে। এসব শেয়ার কিনে নেয়ার মাধ্যমে বাজার থেকে কোম্পানিটি বেরিয়ে যাবে।

পুঁজিবাজার থেকে স্বেচ্ছায় তালিকাভুক্তি প্রত্যাহারের জন্য ২০২০ সালেও বিএসইসির কাছে আবেদন করেছিল ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিটি। কিন্তু তালিকাচ্যুতির সুনির্দিষ্ট কোনো নীতিমালা না থাকায় এত দিন প্রক্রিয়াটি আটকে ছিল। এরপর বিএসইসির পক্ষ থেকে শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানির জন্য ‘এক্সিট পরিকল্পনা’ করা হয়। তবে তালিকাচ্যুতির আবেদন গ্রহণ করে ওই বছরের ৮ সেপ্টেম্বর থেকে কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত রাখার জন্য দুই স্টক এক্সচেঞ্জকে নির্দেশ দেয়া হয়। এর পর থেকেই দফায় দফায় কোম্পানিটির লেনদেন বন্ধের সময়সীমা বাড়ানো হয়। লেনদেন বন্ধ হওয়ার আগে কোম্পানিটির শেয়ারের বাজারমূল্য ছিল ৮ টাকা ৪০ পয়সা। তবে এক্সিট পরিকল্পনার নিয়ম অনুযায়ী, কোম্পানিটিকে এখন অভিহিত মূল্য বা ১০ টাকায় সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার কিনে নিতে হবে। সেই হিসাবে শেয়ার কিনতে কোম্পানিটিকে ৫৫ কোটি ৭৮ লাখ টাকা ব্যয় করতে হবে।

১৯৯৩ সালের ৪ ও ৬ নভেম্বর যথাক্রমে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তালিকাভুক্ত হয় কোম্পানিটি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com