1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

আইসিজে: মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলা চলবে

  • আপডেট : শনিবার, ২৩ জুলাই, ২০২২, ১০.৫৩ এএম
  • ১৩২ Time View

রোহিঙ্গাদের উপর মিয়ানমার সরকারের গণহত্যার অভিযোগে করা মামলা চলতে কোনো বাধা নেই বলে রায় দিয়েছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত- আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)৷

নেদারল্যান্ডসের অবস্থিত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে করা গাম্বিয়ার মামলার বিচারকার্য অব্যাহত থাকবে৷ আইসিজে সভাপতি জোন ডনেহু জানিয়েছেন, গাম্বিয়ার আবেদনের প্রক্রিয়া এগিয়ে নেয়ার আইনগত এখতিয়ার এই ট্রাইব্যুনালের রয়েছে৷ এই বিষয়ে একমত হয়েছেন ট্রাইব্যুনালের বিচারকরা৷

তিন বছর আগে করা মামলায় মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা মুসলমানদের উপর ২০১৭ সালে গণহত্যা চালানোর অভিযোগ আনে গাম্বিয়া৷ নেদারল্যান্ডসের হেগ শহরের পিস প্যালেসে ২০১৯ সালের ১০ থেকে ১২ ডিসেম্বর মামলাটির শুনানি হয়৷ শুনানিতে গাম্বিয়ার নেতৃত্বে ছিলেন সে দেশের বিচারমন্ত্রী আবু বকর মারি তামবাদু আর মিয়ানমারের নেতৃত্বে ছিলেন তখনকার দেশটির সরকারের প্রতিনিধি নোবেলজয়ী নেত্রী অং সান সুচি৷

শুনানিতে অংশ নিয়ে মিয়ানমার গণহত্যার অভিযোগ অস্বীকারের পাশাপাশি আদালতে এই মামলা চলতে পারে না বলে দাবি করে এসেছে৷ তাদের যুক্তি,গাম্বিয়া রাষ্ট্র হিসেবে নয় ৫৭ দেশের জোট অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন-ওআইসি এর ‘ছায়া’ হয়ে এই মামলা করেছে৷ যেখানে আইসিজে এর নিয়ম অনুযায়ী শুধু রাষ্ট্রই মামলা করতে পারে, কোনো জোট নয়৷

মিয়ানমারের আরেকটি যুক্তি ছিল গণহত্যার অভিযোগে গাম্বিয়া সরাসরি কোন পক্ষে যুক্ত নয়৷ সেইসঙ্গে মিয়ানমার নিজেরাও জাতিসংঘের গণহত্যা কনভেনশন সম্পূর্ণ না মানায় আদালতের এই মামলা চালানোর এখতিয়ার নেই৷ তবে আইসিজে এর বিচারকরা মিয়ানমারের যুক্তিগুলো প্রত্যাখ্যান করেছেন৷ এক্ষেত্রে গাম্বিয়ার দেয়া যুক্তিগুলো গ্রহণ করে মামলা চলমান রাখার বিষয়ে তারা একমত হয়েছেন৷ শুক্রবার এই রায় আসে দীর্ঘ শুনানির পরে৷

এর আগে ২০২০ সালে আইসিজে-তে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলায় গাম্বিয়াকে সহায়তা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ক্যানাডা ও নেদারল্যান্ডস৷ রোহিঙ্গাদের উপর মিয়ানমারে চালানো সহিংসতাকে গত মার্চে গণহত্যা হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন৷

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com