1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

উত্তর কোরিয়ায় বেলুনের মাধ্যমে করোনার সংক্রমণ

  • আপডেট : শুক্রবার, ১ জুলাই, ২০২২, ৬.৪২ পিএম
  • ২২২ Time View

উত্তর কোরিয়া দেশে করোনার প্রাদুর্ভাবের জন্য দক্ষিণ কোরিয়া থেকে পাঠানো বেলুনকে দায়ী করেছে। কর্তৃপক্ষের দাবি, উত্তর কোরিয়া থেকে পালিয়ে দক্ষিণে আশ্রয় নেওয়া ব্যক্তিরা সীমান্তে বেলুন উড়িয়ে এই মহামারির প্রাদুর্ভাব ঘটিয়েছে। শুক্রবার উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএ এ তথ্য জানিয়েছে।

বিশ্বে করোনা মহামারি শুরুর দুই বছরের মধ্যে উত্তর কোরিয়া দাবি করেছিল, সেখানে করোনার কোনো সংক্রমণ নেই। শেষ পর্যন্ত গত ১২ মে কর্তৃপক্ষ প্রথম সংক্রমণের কথা স্বীকার করে। শুক্রবার দেশটির চার হাজার ৫৭০ জনের মধ্যে জ্বরের উপসর্গ দেখা গেছে বলে জানানো হয়েছে। এ পর্যন্ত ৪৭ লাখ ৪০ হাজার জনের মধ্যে জ্বরের উপসর্গ দেখা গেছে। শনাক্ত কিটের অভাবের কারণে উত্তর কোরিয়া কর্তৃপক্ষ করোনায় আক্রান্তের সংখ্যার পরিবর্তে জ্বরের উপসর্গ থাকা ব্যক্তিদের সংখ্যা প্রকাশ করে।

কেসিএনএ জানিয়েছে, এপ্রিলে দেশের পূর্বাঞ্চলীয় জেলায় ১৮ বছরের এক সেনা ও পাঁচ বছরের এক শিশু ‘অজ্ঞাত বস্তু’ স্পর্শ করেছিল। পরে তাদের দেহে করোনা শনাক্ত হয়।

বার্তা সংস্থাটি বলেছে, ‘তাদের মাধ্যমে জ্বরে আক্রান্তের সংখ্যা বাড়তে দেখা গেছে এবং ওই এলাকায় প্রথমবারের মতো এক দলের লোকের মধ্যে সংক্রমণ ধরা পড়ে।’

চলতি বছর প্রথমবারের মতো পশ্চিম গিম্পো অঞ্চল থেকে এপ্রিলের শেষ দিকে উত্তর কোরিয়ার দলত্যাগকারীরা সীমান্তের ওপারে বেলুন পাঠিয়েছিল বলে মনে করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com