1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
Title :
আগ্রহের শীর্ষে মুনিরা লিপির ‘নস্টালজিয়া’: অবিন্তা গ্যালারিতে শিল্পপ্রেমীদের উপচেপড়া ভিড় “পর্যটন খাতে নতুন সরকারের কাছে প্রত্যাশা” শীর্ষক গোলটেবিল আলোচনায় মেটলাইফ বিল্ডিংয়ে ১০৪ কিলোওয়াট অন-গ্রিড সোলার পাওয়ার সিস্টেম স্থাপন সম্পন্ন করেছে সেনা কল্যাণ সংস্থার বিজনেস ডিভিশন-৪ ঢাকা ২৪ দিনেও গ্রেপ্তার হয়নি সাংবাদিক রফিকের পিতা হত্যা মামলার আসামিরা, পরিবারের ক্ষোভ কুমিল্লায় বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই খুন সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির এসেছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং প্রথম প্রান্তিক প্রকাশ করেছে প্রগতি ইন্স্যুরেন্স ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো

২০৩৫ হজযাত্রী সৌদি গেলেন

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২, ৩.২৯ পিএম
  • ১১৯ Time View

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পাঁচ জুন থেকে নয় জুন পর্যন্ত ২ হাজার ৩৫ জন হজযাত্রীকে সৌদি আরবে পৌঁছে দিয়েছে। গত ৩ জুন চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর মধ্যে আজ (৯ জুন) সকাল ৯টা ১০ মিনিটে ৪০৯ জন হজযাত্রী নিয়ে বিজি৩০০৯ ফ্লাইট ঢাকা ছেড়েছে। এর আগে ৫ জুন ৪১০ জন যাত্রী নিয়ে ঢাকা ছাড়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট। এছাড়া ৬ জুন ৪০৬ জন, ৭ জুন ৪০৫ জন এবং ৮ জুন ৪০৫ জন হজযাত্রীকে সৌদি আরব পৌঁছে দিয়েছে বিমান।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৫৭ হাজার ৫৮৫ হজযাত্রী সৌদি আরব যাবেন। এর মধ্যে ৫০ শতাংশ হিসাবে ২৮ হাজার ৭৯৩ জনকে পরিবহন করবে বিমান। হজযাত্রী পরিবহনে বিমানের নিজস্ব বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজ ব্যবহৃত হচ্ছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, বিমান প্রি-হজে ৫ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত ৬৫টি ও পোস্ট-হজে ১৪ জুলাই থেকে ১৩ আগস্ট পর্যন্ত ৬৫টি করে মোট ১৩০টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে। বিমানের প্রি-হজ ও পোস্ট-হজ উভয় ফ্লাইটের ক্ষেত্রেই ৬৫টি ফ্লাইটের ৫১টি জেদ্দায় ও ১৪টি মদিনায় পরিচালিত হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com