1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

কালিয়ার মাউলীতে ১১টি পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন সরদার মিজানুর রহমান

  • আপডেট : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৯.১৩ পিএম
  • ৪৪ Time View

মামুন মোল্যা, নড়াইল  প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নড়াইলের কালিয়া উপজেলার মাউলী ইউনিয়নের ১১টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী সরদার মিজানুর রহমান। এ সময় তিনি পূজা উদ্‌যাপন কমিটির সভাপতিদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে তিনি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে সরদার মিজানুর রহমান পূজা উদ্‌যাপন কমিটির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দুর্গোৎসবের সার্বিক প্রস্তুতি ও আয়োজনের খোঁজখবর নেন। পাশাপাশি পূজার আয়োজন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সহযোগিতার অংশ হিসেবে বিভিন্ন পূজামণ্ডপের কমিটির হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

এদিকে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সরদার মিজানুর রহমান ৪ নং  মাউলী ইউনিয়নবাসীর দোয়া, আশীর্বাদ ও সমর্থন কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com