1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের

  • আপডেট : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৯.১২ পিএম
  • ৪৯ Time View

মামুন মোল্যা, নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের তালতলা এলাকায় এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রহলাদ খান (৪৮) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ছায়মানার চর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় ভুক্তভোগী নারী ১ লা অক্টোবর সদর থানায় মামলা করেছেন। মামলা নম্বর ০৩।

এজাহার সূত্রে জানা গেছে, ৩০ সেপ্টেম্বর বিশেষ কাজে আসামির সঙ্গে নড়াইলে আসেন ভুক্তভোগী। ফেরার পথে তালতলা এলাকায় পৌঁছালে প্রহলাদ তার অসুস্থ আত্মীয় গোলাম মোস্তফাকে দেখতে যাওয়ার অনুরোধ করেন। পরে তার সঙ্গে গোলাম মোস্তফার বাড়িতে গেলে একটি ঘরে নিয়ে দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া ঘটনার পর কাউকে  বিষয়টি জানালে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয় বলেও এজাহারে উল্লেখ আছে। পরবর্তীতে অসুস্থ হয়ে পড়লে ভুক্তভোগী নারী  নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন  রয়েছেন।

এ বিষয়ে সদর থানার ওসি মোঃ রাশেল সরোয়ার মামলার সত্যতা নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com