1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
Title :
আগামী দিনে কৃষিপণ্যই হবে দেশের প্রধান রপ্তানিযোগ্য পণ্য :কুমিল্লায় কৃষিমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইসিবিতে কেক কাটা অনুষ্ঠান কুমিল্লায় একদিনে ৫৭ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার-৫০ ৭ সেপ্টেম্বর থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতের মূল টাকা ফেরত ন্যাশনাল হাউজিংয়ের ক্রেডিট রেটিং প্রকাশ ভালো কোম্পানি ও নতুন আইপিও টানতে লিস্টিং ফিতে বড় ছাড় ডিএসইর ম্যাডস্টারস ২০২৬-এ SDG গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকস-এর ‘টাইলচক’ উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গঠনে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংক ও কমিউনিটি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি বাংলাদেশ ব্যাংকের ৪১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন প্যাকেজে ট্রাস্ট ব্যাংকের অংশগ্রহণ বিশ্বের প্রথম বাজার হিসেবে বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো ক্যামন স্লিম ৫জি, সাথে এসেছে টেকনো ক্যামন এয়ার

বাংলাদেশ ব্যাংকের ৪১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন প্যাকেজে ট্রাস্ট ব্যাংকের অংশগ্রহণ

  • আপডেট : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৫.০০ পিএম
  • ৬৫ Time View

দেশের অগ্রাধিকারপ্রাপ্ত খাতসমূহে অর্থায়ন সহায়তা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ৪১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন প্যাকেজের আওতায় বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি।

গত ২৭ আগস্ট ২০২৬ বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। ট্রাস্ট ব্যাংকের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা  পরিচালক আহসান জামান চৌধুরী এবং ট্রেজারি ও এনআরবি ডিভিশনের প্রধান মো. জহুরুল করিম চৌধুরী। এ সময় বাংলাদেশ ব্যাংকের

ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ ও মো. সারওয়ার হোসেনসহ বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই উদ্যোগের আওতায় সাশ্রয়ী প্রাক-অর্থায়ন ও পুনঃঅর্থায়ন সুবিধার মাধ্যমে বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালু, সিএমএসএমই খাতে সহায়তা, কৃষি খাতের সম্প্রসারণ, রপ্তানি বহুমুখীকরণ, আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্রের বিকাশ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করা হবে।

সময়োপযোগী এই উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমে ট্রাস্ট ব্যাংক পিএলসি উৎপাদনশীল ও অগ্রাধিকারপ্রাপ্ত খাতে সাশ্রয়ী ঋণপ্রবাহ নিশ্চিত করার পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদারে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com