1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
Title :
এসএসসি-সমমানের ফলে কমল পাসের হার, জিপিএ-৫ও কমেছে এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ দেশের তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ব্যাংক হিসেবে সম্মিলিত ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে ফার্স্ট সিকিউরিটি চার সংকটাপন্ন এনবিএফআইয়ে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক এসএসসিতে সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পয়েছে ৩৮৩৬ হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ? কালিয়ায় সংবাদ সম্মেলনে আনা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন দেশীয় গ্রাহকদের জন্য বৈশ্বিক উদ্ভাবন: সিঙ্গার বাংলাদেশ নিয়ে এলো বেকো প্রাইম্যাক্স সিরিজ টেলিভিশন স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট আনল টেকনো

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের ৩ জনকে পুশ-ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি

  • আপডেট : রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ১.৪০ পিএম
  • ৬৭ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফ কর্তৃক তিন ব্যক্তিকে একজন পুরুষ ও দুই নারী অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইন করার চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির তাৎক্ষণিক ও দৃঢ় অবস্থানের কারণে ওই তিনজনকে বাংলাদেশে প্রবেশ করাতে পারেনি বিএসএফ।

বিজিবি সূত্রে জানা গেছে, আজ রোববার (৯ আগস্ট) রাত আনুমানিক ৩টা ১০ মিনিটের দিকে বিজিবির মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী সীমান্তের সীমান্ত পিলার ৭০/২-এস বরাবর অবস্থিত গেট দিয়ে ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেতেরী ক্যাম্পের সদস্যরা ওই তিন ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেন।

তবে বাংলাদেশে প্রবেশের আগেই বিষয়টি বিজিবির মাধবখালী বিওপির টহলদলের নজরে আসে। এ সময় বিজিবি সদস্যরা শূন্যলাইন থেকে ওই তিন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশে বাধা দেন। বিজিবির দৃঢ় অবস্থানের কারণে তিন ব্যক্তি সীমান্তের শূন্যলাইন থেকে প্রায় ৪০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান নিতে বাধ্য হন।

পরবর্তীতে আনুমানিক ভোর ৫টা ২০ মিনিটের দিকে ওই তিন ব্যক্তি ভারতের কাঁটাতারের কাছে ফিরে যান। এরপর সকাল আনুমানিক ৭টা ৫৫ মিনিটের দিকে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেতেরী ক্যাম্পের সদস্যরা সীমান্ত পিলার ৬৮/৫-এস বরাবর গেট খুলে তাদের ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

বিজিবির তাৎক্ষণিক, সতর্ক ও দৃঢ় তৎপরতার ফলে বিএসএফ কর্তৃক ওই তিন ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা কার্যকরভাবে প্রতিহত করা সম্ভব হয়। এ ঘটনায় ৩২ বিএসএফ ব্যাটালিয়নকে বিষয়টি অবহিত করেছে বিজিবি।

বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে এ ধরনের যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবির টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com