1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
Title :
নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সিলেটে টানা ২ দিন ধরে প্রচন্ড গরম, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি পাঁচ ব্রোকারেজের ক্ষতিগ্রস্তদের ৫ লাখ টাকা পর্যন্ত পাওনা পুরো ফেরত কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক

চুয়াডাঙ্গায় বিএআরআই’র কৃষি গবেষণা কেন্দ্র, মেহেরপুর এর আঞ্চলিক রিভিউ কর্মশালা/২০২৫-২৬ অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১০.১২ পিএম
  • ১২৮ Time View

মোঃ আব্দুল্লাহ  হক, চুয়াডাঙ্গা প্রতিনিধি: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই)-এর ‘ মেহেরপুর সদরে কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন ও গবেষণা কার্যক্রম জোরদারকরণ (১ম সংশোধিত)’ প্রকল্পের ২য় আঞ্চলিক রিভিউ কর্মশালা ২০২৫-২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ আগস্ট) চুয়াডাঙ্গার হোটেল শহীদ প্যালেসে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএআরআই, গাজীপুরের মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির। বিশেষ অতিথি ছিলেন বিএআরআই’র পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. মোশাররফ হোসেন মোল্লা, ডাল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মো. আব্দুল মান্নান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলমগীর বিশ্বাস এবং ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা।

কর্মশালায় প্রকল্প এলাকার গবেষণা প্রতিষ্ঠান, বিএডিসি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, উদ্যোক্তা ও কৃষকরা অংশ নেন।

কর্মশালায় গত এক বছরের গবেষণা কার্যক্রমের ফলাফল মূল্যায়ন এবং আগামী এক বছরের গবেষণা পরিকল্পনা প্রণয়ন করা হয়। ফলাফল উপস্থাপন করেন প্রকল্প পরিচালক ড. মো. মতিয়ার রহমান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপপ্রকল্প পরিচালক ড. জাহান আল মাহমুদ এবং বৈজ্ঞানিক কর্মকর্তা সামছুন নাহার ও নাঈমা জাহান।

প্রকল্পটি মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা ও রাজবাড়ী জেলার ২৮টি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। এর আওতায় মেহেরপুরের বারাদিতে একটি কৃষি গবেষণা কেন্দ্র স্থাপনের কাজ চলমান রয়েছে। কেন্দ্রটি চালু হলে নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং তা দ্রুত কৃষকের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে কৃষি উৎপাদন ও কৃষকের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com