1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বিডি থাই ফুড ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ ইসলামী ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নতুন ব্যবসায় ১০ লাখ ঋণের সঙ্গে ১০ লাখ টাকা অনুদান পাবেন তরুণ উদ্যোক্তারা আইপিওর মাধ্যমে পুঁজিবাজারে আসতে কোম্পানিগুলোকে বিএসইসির আহ্বান শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ প্রতিদিনের লাইফস্টাইলে পারফেক্ট ফিট ভিভো ভি৮০ লাইট ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়তে শিক্ষা প্রতিষ্ঠানে ডাস্টবিন ও গাছের চারা বিতরণ করলেন বরিশাল সদর উপজেলা প্রশাসন নবীনগর বাজার থেকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার ১

নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

  • আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৯.৪৩ পিএম
  • ১৬৮ Time View

মামুন মোল্যা, নড়াইল প্রতিনিধি: নড়াইলের নড়াগাতীতে জয়নগর ইউনিয়ন পরিষদের সদস্য মনি মিয়া শেখ হত্যাকাণ্ডে জড়িত চিহ্নিত আসামিদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

শনিবার (২৫ জুলাই) সকাল ১১টায় নড়াগাতী থানার সামনে অনুষ্ঠিত মানববন্ধনে কয়েক শতাধিক মানুষ অংশ নেন। পরে তারা বিক্ষোভ মিছিল করে খুনিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান কাজী আয়ুব হোসেন, নিহতের বড় ভাই পিরু শেখ, চাচাতো ভাই মনিরুল শেখ, স্ত্রী মনিকা বেগম, মেয়ে বৈশাখী, ভাইপো সেকেন্দার শেখ, ভাবি রিলিয়া বেগম, মো. ইকরাম শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা অভিযোগ করে বলেন, ওই গ্রামের আনসার জমাদ্দার ও সৈয়দ শেখ গ্রুপের অভিযুক্তরা এর আগেও একাধিক হত্যাকাণ্ডে জড়িত ছিল। বারবার জামিনে মুক্তি পেয়ে তারা নতুন করে অপরাধ সংঘটিত করছে। তাদের দাবি, একই চক্রের সদস্যরা ইতোমধ্যে মনি মিয়াসহ পাঁচটি হত্যাকাণ্ড ঘটিয়েছে। এমন নৃশংস অপরাধীদের কীভাবে জামিন দেওয়া হয়—এ প্রশ্ন তুলে তারা ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে আগামী তিন দিনের মধ্যে চিহ্নিত আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে পুটিমারি বাজার থেকে ওষুধ কিনে কয়কজন সঙ্গীসহ বাড়ি ফিরছিলেন চরজয়নগর গ্রামের ইউপি সদস্য মনি মিয়া শেখ। পথে কামরুল ঠাকুরের বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে নড়াগাতী থানার দায়িত্বপ্রাপ্ত সেকেন্ড অফিসার এসআই আশিস সরকার বলেন, “ঘটনার পর থেকেই পুলিশ আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যাচ্ছে। খুব শিগগিরই জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।”

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com