1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বিডি থাই ফুড ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ ইসলামী ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নতুন ব্যবসায় ১০ লাখ ঋণের সঙ্গে ১০ লাখ টাকা অনুদান পাবেন তরুণ উদ্যোক্তারা আইপিওর মাধ্যমে পুঁজিবাজারে আসতে কোম্পানিগুলোকে বিএসইসির আহ্বান শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ প্রতিদিনের লাইফস্টাইলে পারফেক্ট ফিট ভিভো ভি৮০ লাইট ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়তে শিক্ষা প্রতিষ্ঠানে ডাস্টবিন ও গাছের চারা বিতরণ করলেন বরিশাল সদর উপজেলা প্রশাসন নবীনগর বাজার থেকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার ১

কালিয়া উপজেলা পরিষদের জুলাই মাসের আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

  • আপডেট : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৬.২৪ পিএম
  • ১৫৬ Time View

মামুন মোল্যা, নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলা পরিষদের জুলাই ২০২৬ মাসের আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক প্রতিরোধ, জননিরাপত্তা এবং বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

এ অনুষ্ঠান কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাসের সঞ্চালনায় এবং নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মোস্তফা কামাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কেয়া দাস, উপজেলা বন বিভাগের কর্মকর্তা মো. আমজাদ হোসেন, কালিয়া পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন এবং নড়াগাতী থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বুলবুল কবিরসহ  আইন-শৃঙ্খলা কমিটির সদস্য ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

এ সভায় বক্তারা আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাদক, চুরি, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত অভিযান অব্যাহত রাখার বিষয়ে মতামত দেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান এবং উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com