1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
Title :
৩ অক্টোবর গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন: সভাপতি পদে চার প্রার্থীর লড়াই ঢাকায় শুরু হলো ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬- মেলা চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকের শেয়ার কিনতে কোম্পানির সম্পদের সীমা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ শুভেন্দুর সঙ্গে দেবের সাক্ষাৎ, বিজেপিতে যোগদানের আলোচনা বাংলা কিউআরে পরিশোধের অর্থ তাৎক্ষণিক জমার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের সিগারেটের স্ট্যাম্প-ব্যান্ডরোল ব্যবহারের নিয়মে পরিবর্তন এনবিআরের এশিয়ার অনেক মুদ্রা দুর্বল হলেও ডলারের বিপরীতে স্থিতিশীল টাকা ব্যাংকের পর্ষদে মনোনীত পরিচালক হতে শেয়ারধারী কোম্পানির এমডি বা পরিচালক বাধ্যতামূলক

২৪ ঘন্টা পার না হতেই আবারও চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বাকপ্রতিবন্ধীর মৃত্যু

  • আপডেট : সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৮.৫২ পিএম
  • ২১৪ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পশুহাট এলাকায় মালবাহী ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক বাকপ্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার পশুহাট এলাকার সিগন্যাল সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে পশুহাট এলাকা ও আলমডাঙ্গা রেলস্টেশন সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করতেন। তিনি বাকপ্রতিবন্ধী ছিলেন এবং রাতে কখনো পশুহাটে, আবার কখনো রেলস্টেশনে ঘুমাতেন। স্থানীয় লোকজন যে যা খাবার দিতেন, তাই খেয়ে জীবনযাপন করতেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় ওই ব্যক্তি রেললাইনের পাশে অবস্থান করছিলেন। এ সময় একটি মালবাহী ট্রেন সেখানে পৌঁছালে ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

রেলওয়ে পুলিশের এসআই জগদ্বীশ কুমার জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com