1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

কালিয়া পৌর নির্বাচন: আলোচনায় বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান মিলু

  • আপডেট : রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৮.৫০ পিএম
  • ১৮৬ Time View

মামুন মোল্যা, নড়াইল প্রতিনিধি: আসন্ন কালিয়া পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য মেয়র প্রার্থীদের নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা জোরালো হয়ে উঠেছে।

 এ আলোচনায় কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মিলুর নামও গুরুত্বের সঙ্গে উচ্চারিত হচ্ছে। তিনি নির্বাচন করার আগ্রহ প্রকাশ করে সাধারণ মানুষের সমর্থন কামনা করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়া পৌর এলাকার বড়বাড়ী শেখ পরিবারের সন্তান ওয়াহিদুজ্জামান মিলু ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বর্তমানে তিনি কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। দলীয় নেতাকর্মীদের দাবি, দীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতেও তিনি সংগঠনের পাশে থেকেছেন এবং স্থানীয় মানুষের নানা সমস্যায় সহযোগিতা করে আসছেন।

শিক্ষাজীবনে তিনি কালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন। পরে কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, কালিয়া শহীদ আব্দুস সালাম সরকারি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি এবং খুলনা সিটি কলেজ থেকে ডিগ্রি সম্পন্ন করেন।

বিএনপি নেতাকর্মীদের ভাষ্য, তিনি অতীতে দলীয় মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীকে কালিয়া পৌরসভা নির্বাচনে অংশ নিয়েছিলেন। তাদের মতে, মিলু কর্মীবান্ধব ও জনবান্ধব নেতা হিসেবে এলাকায় পরিচিত এবং সাধারণ মানুষের সঙ্গে তার নিবিড় যোগাযোগ রয়েছে।

অন্যদিকে, স্থানীয় কয়েকজন ভোটার জানান, পৌরসভা নির্বাচন সামনে রেখে বিভিন্ন সম্ভাব্য প্রার্থীকে ঘিরে আলোচনা চলছে এবং ওয়াহিদুজ্জামান মিলুর নামও সে আলোচনায় রয়েছে। তবে নির্বাচনের তফসিল ঘোষণা, প্রার্থিতা চূড়ান্ত হওয়া এবং দলীয় মনোনয়নসংক্রান্ত বিষয়গুলো নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com