1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
Title :
বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার ভাসানী বিশ্ববিদ্যালয়ে কারিগরি সেমিনার অনুষ্ঠিত এবি ব্যাংকের নতুন প্রোডাক্ট ‘এবি সেঞ্চুরি’ উদ্বোধন পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে নাভানা ফার্মা দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপের নেতাদের সঙ্গে বিএনপি নেতা মারুফের মতবিনিময় কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কুমিল্লায় নারীকে পিটিয়ে হত্যা: প্রধান আসামি রহিম গ্রেফতার লভ্যাংশ ঘোষণা করেছে সিমটেক্স চুয়াডাঙ্গায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল জব্দ, জরিমানা ৪০ হাজার টাকা

সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী

  • আপডেট : বুধবার, ১৭ জুন, ২০২৬, ১০.৫৪ পিএম
  • ২০৫ Time View

নেত্রকোণার কলমাকান্দা উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাখার প্রধান সমন্বয়কারী আহমদ শফী ভারত-বাংলাদেশ সীমান্তে কথিত জোরপূর্বক পুশব্যাক এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

এক বিবৃতিতে আহমদ শফী বলেন, আন্তর্জাতিক গণমাধ্যম ও মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদনে সীমান্তে মানুষকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর অভিযোগ উঠে এসেছে, যা সত্য হলে তা মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের জন্য উদ্বেগজনক বিষয়।

তিনি বলেন, “কোনো ব্যক্তির পরিচয় ও নাগরিকত্ব যাচাই ছাড়া তাকে জোরপূর্বক সীমান্ত পার করে দেওয়া ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধের পরিপন্থী। প্রত্যেক মানুষের আইনি সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রগুলোর দায়িত্ব।”

আহমদ শফী আরও বলেন, সীমান্তসংক্রান্ত যেকোনো সমস্যার সমাধান আন্তর্জাতিক আইন, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে হওয়া উচিত। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করার আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বাংলাদেশ ও ভারতের সরকারসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি মানবাধিকার রক্ষা এবং সীমান্ত অঞ্চলে মানবিক সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com