1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

চুয়াডাঙ্গায় ডিজিটাল গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে অরিয়েন্টেশন অনুষ্ঠিত

  • আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬, ১১.০৬ এএম
  • ২২৮ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা প্রতিনিধি: ডিজিটাল যুগে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে গণতন্ত্রকে আরও শক্তিশালী করার লক্ষ্যে চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে “ফ্রিডম অব এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসি” শীর্ষক একটি হাফ-ডে অরিয়েন্টেশন। তথ্যপ্রযুক্তিনির্ভর এই সময়ে গণতান্ত্রিক মূল্যবোধ, মতপ্রকাশের অধিকার এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ আয়োজন করা হয়।

রোববার (১৭ মে, ২০২৬) চুয়াডাঙ্গা শহরের হোটেল শাহীদ প্লেসে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অরিয়েন্টেশনটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করে বাদাবন সংঘ।

অরিয়েন্টেশনে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে ডিজিটাল মাধ্যম মানুষের মতপ্রকাশের পরিসরকে ব্যাপকভাবে সম্প্রসারিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এখন মানুষের মতামত প্রকাশ, তথ্য আদান-প্রদান এবং জনমত গঠনের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করছে। তবে এই সুযোগের পাশাপাশি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার, অনলাইন হয়রানি, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার এবং সাইবার নিরাপত্তাজনিত নানা ঝুঁকিও তৈরি হয়েছে।

বক্তারা আরও বলেন, মতপ্রকাশের স্বাধীনতা একটি মৌলিক মানবাধিকার হলেও তা দায়িত্বশীলভাবে চর্চা করা প্রয়োজন। ডিজিটাল প্ল্যাটফর্মে মত প্রকাশের ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই, অন্যের অধিকার ও মর্যাদার প্রতি সম্মান প্রদর্শন এবং প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে অনলাইন হয়রানি ও প্রযুক্তিনির্ভর সহিংসতা প্রতিরোধে ব্যক্তি ও সমাজ পর্যায়ে সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা, ভুয়া তথ্য শনাক্তকরণ, ফ্যাক্ট-চেকিং কৌশল, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপদ ব্যবহার, ডিজিটাল নিরাপত্তা, ডিজিটাল লিটারেসি, ডিজিটাল রাইটস এবং প্রযুক্তিনির্ভর জেন্ডারভিত্তিক অনলাইন সহিংসতা প্রতিরোধ বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। এছাড়া ডিজিটাল মাধ্যমে দায়িত্বশীল আচরণ এবং তথ্য যাচাইয়ের বিভিন্ন কৌশল সম্পর্কে ব্যবহারিক দিকনির্দেশনাও তুলে ধরা হয়।

চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন উপজেলা থেকে মোট ৩০ জন অংশগ্রহণকারী এ অরিয়েন্টেশনে অংশ নেন। অংশগ্রহণকারীরা ডিজিটাল গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং অনলাইন নিরাপত্তা বিষয়ে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন এবং বিষয়ভিত্তিক আলোচনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্বাধীনতা প্রকল্পের খুলনা বিভাগের ফোকাল পারসন বুশরা আফরোজ। এছাড়া স্বাধীনতা প্রজেক্টের চুয়াডাঙ্গা কোয়ালিশন সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মোছা. হোসনে আরা ও জুলফিকার আলী।

আয়োজকরা জানান, স্বাধীনতা প্রকল্পের অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, মানুষের জন্য ফাউন্ডেশন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর সহযোগিতায় বাদাবন সংঘ এ কার্যক্রম পরিচালনা করছে। ডিজিটাল নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com