1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

বাবরা হাচলা ইউনিয়ন চেয়ারম্যান পদ প্রার্থী মো. এনায়েত মোল্যা

  • আপডেট : বুধবার, ১৩ মে, ২০২৬, ১.৫১ পিএম
  • ৭৩ Time View

মামুন মোল্যা, নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার বাবরা হাচলা ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে জনগনের স্বপ্ন পূরর্ণে মাঠে নেমেছেন মো. এনায়েত মোল্যা। আসন্ন নির্বাচনকে সামনে রেখে সাধারণ জনগন তাকে নির্বাচিত করার লক্ষে ইতোমধ্যে প্রচারণা শুরু করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মো. এনায়েত মোল্যা দীর্ঘদিন ধরে বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত এবং  বিএনপি কালিয়া উপজেলা কমিটির সহ দপ্তর সম্পাদক,  ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও এলাকায় সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সব সময় সক্রিয় রয়েছেন।

 তার প্রার্থিতাকে ঘিরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের মাঝে আলোচনা সৃষ্টি হয়েছে।

ভোটারদের স্বপ্ন তিনি নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধ এবং নাগরিক সেবার মান উন্নয়ন হবে বলে মনে করেন।

এ বিষয়ে মো. এনায়েত মোল্যার কাছে জানতে চাইলে তিনি  বলেন, “  আমার রাজনীতির অভিভাবক নড়াইল ১আসনের এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম যদি আমাকে দোয়া করেন এবং জনগন যদি আমাকে চাই তাহলে জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে আমি নির্বাচনে অংশ নিতে প্রস্তুত।

আমি নির্বাচিত হলে একটি আধুনিক, উন্নত ও সেবামুখী ইউনিয়ন গড়ে তুলতে কাজ করবো।”

এদিকে, নির্বাচন ঘিরে ইতোমধ্যে এলাকায় রাজনৈতিক পরিবেশ জমে উঠেছে। সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ অবস্থান শক্ত করতে তৎপর হয়ে উঠেছেন। স্থানীয়দের প্রত্যাশা, একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে তারা তাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে পারবেন।

উল্লেখ্য, বাবরা হাচলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে অতীতেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ দেখা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com