1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

চুয়াডাঙ্গায় ১৩ মে থেকে বাজারে আসছে আম; আম সংগ্রহের ক্যালেন্ডার ঘোষণা, নিয়ম না মানলে জরিমানার হুঁশিয়ারি জেলা প্রশাসকের

  • আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬, ৭.০১ পিএম
  • ১৮৪ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় চলতি মৌসুমে আগামী ১৩ মে থেকে বাজারে আসছে জেলার উৎপাদিত আম। ওইদিন থেকে আটি, গুটি ও বোম্বাই জাতের আম সংগ্রহ শুরু হবে। আম সংগ্রহের সময়সূচি নির্ধারণ করে একটি ক্যালেন্ডার প্রস্তুত করেছে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

রবিবার (১০ মে) বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আম সংগ্রহের ক্যালেন্ডার প্রণয়ন সংক্রান্ত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এ সভার আয়োজন করে।

সভায় জানানো হয়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী পর্যায়ক্রমে বিভিন্ন জাতের আম সংগ্রহ করা যাবে। এর মধ্যে ১৩ মে থেকে আটি, গুটি ও বোম্বাই, ২০ মে থেকে হিমসাগর, ২৫ মে থেকে ল্যাংড়া, ৫ জুন থেকে আম্রপালি, ১৫ জুন থেকে ফজলি, ২০ জুন থেকে হাড়িভাঙা, ২২ জুন থেকে ব্যানানা, ৩০ জুন থেকে আশ্বিনা ও বারি-৪, ৫ জুলাই থেকে কাটিমন এবং ৩১ জুলাই থেকে গৌড়মতি আম সংগ্রহ শুরু হবে।

সভা শেষে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, “আম সংগ্রহের জন্য যে ক্যালেন্ডার নির্ধারণ করা হয়েছে, তা বাগান মালিক ও ব্যবসায়ীদের অবশ্যই প্রতিপালন করতে হবে। এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টদের জরিমানার আওতায় আনা হবে।”

তিনি আরও বলেন, আমে কোনো ধরনের রাসায়নিক বা ফরমালিন ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ লক্ষ্যে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত নিয়মিত বাজার তদারকি করবে।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষ্ণ রায়, কৃষি মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান, চুয়াডাঙ্গা আম ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল কুদ্দুস মহলদার, জেলা প্রেসক্লাবের সভাপতি মানিক আকবর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সনি প্রমুখ।

এছাড়াও সভায় জেলার বিশিষ্ট আম ব্যবসায়ী ও আমচাষীরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com