শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ২১ দিনের সংঘাতে ইরানে ভয়াবহ প্রাণহানি, ৩ হাজারের বেশি নিহত ঈদের আগে সোনার দামে বড় পতন, একদিনে দুই দফায় কমালো বাজুস বিএসইসির তদন্তে অনিয়ম, ইনডেক্স অ্যাগ্রোর তিনজনকে জরিমানা যুদ্ধের আশঙ্কায় পারমাণবিক ও রাসায়নিক হামলা মোকাবিলায় প্রস্তুত ডব্লিউএইচও ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আঘাত, ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা রমজানের শেষ জুমা আজ, মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল ‘যমুনা’য় উঠছেন না, নিজ বাসভবনেই থাকবেন প্রধানমন্ত্রী শাওয়ালের চাঁদ না ওঠায় শনিবার ঈদ ঘোষণা সিলেটের গোলাপগঞ্জে সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া মাহফিল

সাকিবের শিকার ৫ উইকেট

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ১৭২ Time View

সকাল থেকেই গুমোট ভাব। মেঘের ফাঁক দিয়ে অল্প অল্প উঁকি দিচ্ছে সূর্য। এক চিলতে রোদের মাঝেই দুই স্লিপ ও গালিতে এক ফিল্ডার নিয়ে দিনের শুরুতে নিজেদের আক্রমণ সাজিয়েছিল বাংলাদেশ। যদিও প্রথম ঘণ্টায় কোনো উইকেট তুলে নিতে পারেননি বাংলাদেশের বোলাররা। উল্টো প্রথম ওভার থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন লঙ্কান দুই ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুস ও দীনেশ চান্দিমাল।

এরপর বেশ কয়েকবার বাংলাদেশের বোলাররা এলবিডব্লিউরের আবেদন করলেও আম্পায়ার সাড়া দেননি। তবে সবচেয়ে বড় সুযোগটি ছিল দিনের দশম ওভারে শেষ বলে। এবাদত হোসেনের করা হালকা লাফিয়ে ওঠা বলে স্কয়ার ড্রাইভ করতে চেয়েছিলেন ম্যাথুস। যদিও তা ব্যাটের কানায় লেগে ফার্স্ট ও সেকেন্ড স্লিপের ফাঁক গলে চলে যায় মাঠের বাইরে।

পানি পানের বিরতির পর উইকেটের খোঁজে হাতে বল তুলে নেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। চতুর্থ বলেই পেতে পারতেন সাফল্য। তার করা অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে খেলতে গিয়েছিলেন চান্দিমাল। বল সোজা জমা পড়েছিল উইকেটরক্ষক লিটন দাসের হাতে। আম্পায়ার জোড়ালো আবেদনে সাড়া দিয়ে আউট দেন। এরপর চান্দিমাল রিভিউ নিলে দেখা যায় বল ব্যাটে লাগেনি।

ফলে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন আম্পায়ার। এরপরের ওভারেই তাইজুলের বলে স্টাম্পিংয়ের আবেদন জোরালো আবেদন করে বাংলাদেশ। তবে টিভি রিপ্লেতে দেখা যায় চান্দিমালের পা উইকেটের ভেতরেই ছিল কিছুটা। দিনের শুরু থেকেই দারুণ খেলতে থাকা চান্দিমাল ১১৮ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন।

সেঞ্চুরির অপেক্ষা নিয়েই মধ্যাহ্নভোজের বিরতিতে যান অ্যাঞ্জেলো ম্যাথুস। তিনি ৯৩ রানে অপরাজিত আছেন। ৬১ রান করে তার সঙ্গী চান্দিমা। দুজনেই দিনের শুরু থেকে দারুণ খেলে লঙ্কানদের লিড এনে দিয়েছেন। লঙ্কানরা ৪ রানের লিড নিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে যান।

মধ্যাহ্নভোজের বিরতির পর দ্বিতীয় ওভারেই উইকেটের দেখা পেতে পারতো বাংলাদেশ। খালেদ আহমেদের বলে কট বিহাইন্ড আউটের জোরালো আবেদনে সাড়া দিয়ে আঙুল তুলে দিয়েছিলেন আম্পায়ার। কিন্তু ম্যাথিউস রিভিউ নিলে দেখা যায় বল ও ব্যাটের মধ্যে ফাঁকা রয়েছে। ফলে আউট থেকে বেঁচে যান ম্যাথিউস। এর খানিক বাদেই নিজের সেঞ্চুরি তুলে নিয়েছেন ম্যাথুস।

মোসাদ্দেক হোসেনের বলে লং অনে ঠেলে দিয়ে এক রান নিয়ে ম্যাজিকাল ফিগারে পৌঁছান এই ,লঙ্কান ব্যাটার। সাদা পোশাকের ক্রিকেটের এটি ম্যাথুসের ১৩তম সেঞ্চুরি। সেঞ্চুরির পর মোসাদ্দেকের বলে আরও একবার রিভিউ নিয়ে বেঁচেছেন ম্যাথুস। এলবিডব্লিউয়ের জোরালো আবেদনে সাড়া দিয়ে আম্পায়ার আউট দিয়েছিলেন। যদিও রিপ্লেতে দেখা যায় বল প্যাডে লাগার আগে ব্যাটের ছোঁয়া লেগেছে।

এদিকে ম্যাথুসের পর সেঞ্চুরি তুলে নিয়েছেন চান্দিমালও। তিনি ম্যাথুসের চেয়ে কিছুটা আক্রমণাত্মক খেলেই সেঞ্চুরি তুলে নিয়েছেন। ১৮১ বলে তিনি তিন অঙ্কে পৌঁছেছেন। সেই সঙ্গে ম্যাথুসের সঙ্গে তার জুটির রান দেড়শো পেরিয়েছে। লঙ্কানরা ৫ উইকেটে ৪৫৯ রান নিয়ে চা বিরতিতে যায়।

চা বিরতির পর চান্দিমালের ইনিংস আর বড় হতে দেননি এবাদত হোসেন। তার করা স্লোয়ার বলে এক্সট্রা কাভার দিয়ে ড্রিল ড্রাইভ করতে চেয়েছিলেন চান্দিমাল। কিন্তু ব্যাটে-বলে ঠিক মতো না হওয়ায় শর্ট মিড অফে ক্যাচ তামিম সহজেই ডাইভ দিয়ে দুই হাতে ক্যাচ লুফে নিয়েছেন। এরপর নতুন ব্যাটার নিরোশান ডিকওয়েলাকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে আউট করেছেন সাকিব আল হাসান।

রামেশ মান্ডিসকেও উইকেটে থিতু হতে দেননি টাইগার পেসার এবাদত। তিনি লঙ্কান এই ব্যাটারকে এলবিডব্লিউ করে আউট করেছেন। রিভিউ নিয়েও শেষ পর্যন্ত রক্ষা হয়নি মেন্ডিসের। টিভি রিপ্লেতে দেখা গেছে বল বলের ইম্পেক্ট হয়েছে মিডল স্টাম্পে। প্রভিন জয়াবিক্রমাকে রানের খাতাই খুলতে দেননি সাকিব। তাকে এলবিডব্লিউ করে আউট করেছেন এই বাঁহাতি টাইগার স্পিনার। আর তাতেই টেস্ট ক্যারিয়ারের ১৯তম ৫ উইকেটের দেখা পেয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS