1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
Title :
কবি মাহমুদুল হাসান নিজামীকে আল্লামা উপাধিতে ভূষিত করলেন সাবেক ছাত্রনেতা কবি ও কলামিস্ট  কাজী ছাব্বীর কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গোয়ালঘর থেকে ৬ কেজি গাঁজা উদ্বার, গ্রেপ্তার-২ দিনাজপুরের বীরগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্ব দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬ তিন পদে কর্মী খুঁজছে প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে দুটি শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান টানা দুই দফা কমার পর ঊর্ধ্বমুখী সোনার বাজার, ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে শ্যামপুর সুগার মিলস বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে বেক্সিমকো

কবি মোঃ মামুন মোল্যার ৩০তম জন্মদিন আজ

  • আপডেট : শুক্রবার, ৮ মে, ২০২৬, ১০.০৭ পিএম
  • ১৪৩ Time View

নড়াইল জেলা প্রতিনিধি: আজ কবি, সাহিত্যিক ও সাংবাদিক মোঃ মামুন মোল্যা-এর ৩০তম জন্মদিন। ১৯৯৬ সালের ৮ মে নড়াইল জেলার তেলিডাঙ্গা গ্রাম-এ এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পিতা মোঃ ফুলমিয়া মোল্যা এবং মাতা মাজেদা বেগম।

শৈশব থেকেই সাহিত্যচর্চার প্রতি গভীর অনুরাগী মোঃ মামুন মোল্যা কবিতা, ছড়া, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ ও গান রচনার মাধ্যমে সাহিত্যাঙ্গনে নিজস্ব অবস্থান তৈরি করেছেন। নতুন প্রজন্মের প্রতিশ্রুতিশীল কবি হিসেবে ইতোমধ্যে পাঠকমহলে পরিচিতি লাভ করেছেন তিনি।

তার সাহিত্যকর্মে ক্ষুধার্ত মানুষের জীবনসংগ্রাম, মুক্তিযুদ্ধের ভয়াবহতা, পথশিশুর বেদনা এবং সামাজিক বৈষম্যের নানা চিত্র উঠে এসেছে। একই সঙ্গে প্রেম ও বিরহের আবেগঘন প্রকাশও স্থান পেয়েছে তার লেখায়।

তার উল্লেখযোগ্য কবিতার মধ্যে রয়েছে “মৃত্যুর কোলে বিজয়ের স্বাদ”, “ক্ষুধার্ত বাঙালি”, “কবি হতে আসিনি”, “রূপের রাজা সারা বাংলা”, “সীমাহীন প্রীতি” ও “ফাগুনের আগুনে”। এছাড়া ছড়ার মধ্যে “আষাঢ়” ও “ফুল পাখিদের বসন্তে” পাঠকমহলে প্রশংসিত হয়েছে।

গল্পে তিনি রচনা করেছেন “ইচপ্রিয়া”, “কখন উঠবে সূর্য” ও “লোকের কথায় জীবন ক্ষয়”। উপন্যাস “হারানো প্রেমের মিলন”, নাটক “কেন সংমিশ্রণ মাতৃভাষা” এবং প্রবন্ধ “মাদকের গ্যাঁড়াকলে সংসার জ্বলছে” বিশেষভাবে উল্লেখযোগ্য। পাশাপাশি গান রচনাতেও তিনি সুনাম অর্জন করেছেন।

২০১৬ সালের ১৬ ডিসেম্বর জাতীয় দৈনিক ঘোষণা পত্রিকায় প্রকাশিত “বাংলা মায়ের স্বপ্নের জন্মভূমি” শীর্ষক কবিতার মাধ্যমে সংবাদপত্রে তার লেখালেখির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এরপর দেশি-বিদেশি বিভিন্ন সংবাদপত্র, সাহিত্য সাময়িকী ও অনলাইন মাধ্যমে নিয়মিত প্রকাশিত হচ্ছে তার লেখা।

জন্মদিন উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তি, শুভাকাঙ্ক্ষী ও পাঠকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। তারা কবি মোঃ মামুন মোল্যার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাহিত্যজীবনের আরও সাফল্য কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com