বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদের চাঁদ দেখতে নাগরিকদের প্রতি সৌদি আদালতের আহ্বান ঈদ আনন্দে যোগ হোক নতুন স্মার্টফোন! বাজারে থাকা ৪টি প্রিমিয়াম স্মার্টফোন থেকে বেছে নিন আপনারটি দুদকের মামলা, এনবিআরের উপ-কর কমিশনার সাসপেন্ড বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত বৈশাখে কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেবেন প্রধানমন্ত্রী দুদকের অভিযানে এক মাসে ১৪০ কোটি টাকার সম্পদ ক্রোক পরীক্ষামূলকভাবে ১১ উপজেলায় ২২ হাজার কৃষককে ‘ফার্মার্স কার্ড’ দেবে সরকার নিজস্ব কারখানায় সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে প্যারামাউন্ট বিনিয়োগকারীদের জন্য আইডিএলসির ২০% লভ্যাংশ ইসলামী ব্যাংক নিরপেক্ষভাবে পরিচালনার নির্দেশ গভর্নরের

আরো ৫৯ হাজার টাকা বাড়ল হজ প্যাকেজের খরচ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ২০৫ Time View

এবারের হজ প্যাকেজে খরচ আরও ৫৯ হাজার টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটি। বৃহস্পতিবার (২৬ মে) সচিবালয়ে কমিটির সভা শেষে ব্রিফিংয়ে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, হজ প্যাকেজ ঘোষণার পর রাজকীয় সৌদি সরকার থেকে কোনো অতিরিক্ত চার্জ আরোপ করা হলে তা প্যাকেজ মূল্য হিসেবে গণ্য করা হবে এবং হজযাত্রীকে পরিশোধ করতে হবে, এ শর্তে গত ১১ মে হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছিল। সৌদি সরকারের বিলম্বের কারণে এবং সৌদি আরব থেকে প্রকৃত খরচের বিবরণী না পাওয়ায় সম্ভাব্য ব্যয় বিবেচনা করে প্রভিশনাল হজ প্যাকেজ প্রস্তুত করা হয়েছিল।

তিনি বলেন, গত ২৫ মে সৌদি কর্তৃপক্ষ মিনায় অবস্থানস্থলের ভিত্তিতে চার ক্যাটাগরিতে বিভক্ত করে চার ধাপে ব্যয়ের বিবরণী নির্ধারণ করেছে।

এর মধ্যে সর্বনিম্ন ব্যয়ের ধাপ সি ও ডি প্রকাশ করেছে জানিয়ে তিনি বলেন, এ তথ্য অনুযায়ী মোয়াল্লেম ফি সি অনুসারে ৮ হাজার ৬৪০ রিয়াল। ডি-তে ৭ হাজার ৪৯০ রিয়াল ধার্য করা হয়েছে। এ তথ্য অনুযায়ী মোয়াল্লেম ফি সি-তে ১ লাখ ৫ হাজার ৫৯৭ টাকা এবং ডি-তে ৭৪ হাজার ৫০০ টাকা ধার্য করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, উন্নতমানের বাস, ট্রেন সার্ভিস এবং বাড়িভাড়া থেকে উভয় প্যাকেজে অর্থ সাশ্রয় করা হয়েছে। উভয় প্যাকেজে সৌদি আরবে আবশ্যকীয় ব্যয় ৫৯ হাজার টাকা বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে আজ হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় ব্যয় বৃদ্ধি অনুমোদন করেছে।

এ টাকা গ্রহণের জন্য ২৮, ২৯ এবং ৩০ মে সময় নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে জানিয়ে তিনি বলেন, এ লক্ষ্যে আগামী শনিবার দেশব্যাপী তফসিলি ব্যাংকগুলো খোলা রাখার জন্য বাংলাদেশ ব্যাংককে চিঠি দেওয়া হয়েছে।

গত ১১ মে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক জানান, এবছর সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার সর্বনিম্ন প্যাকেজ ৪ লাখ ৬২ হাজার টাকা (প্যাকেজ-২) নির্ধারণ করা হয়েছে। এই প্যাকেজের আওতায় হজযাত্রীরা মক্কার মসজিদুল হারামের ১৫০০ মিটারের মধ্যে অবস্থান করবেন।

তিনি বলেন, এবছর সরকারিভাবে ২টি প্যাকেজ ঘোষণা করা হলো। প্যাকেজ-১ এ হজে যেতে ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা খরচ হবে। এই প্যাকেজের যাত্রীরা মসজিদুল হারামের ১০০০ মিটার দূরত্বের মধ্যে থাকবেন। এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে একটি প্যাকেজে খরচ ধরা হয়েছে ৪ লাখ ৫৬ হাজার ৬৩০ টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS