1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
Title :
৩ অক্টোবর গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন: সভাপতি পদে চার প্রার্থীর লড়াই ঢাকায় শুরু হলো ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬- মেলা চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকের শেয়ার কিনতে কোম্পানির সম্পদের সীমা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ শুভেন্দুর সঙ্গে দেবের সাক্ষাৎ, বিজেপিতে যোগদানের আলোচনা বাংলা কিউআরে পরিশোধের অর্থ তাৎক্ষণিক জমার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের সিগারেটের স্ট্যাম্প-ব্যান্ডরোল ব্যবহারের নিয়মে পরিবর্তন এনবিআরের এশিয়ার অনেক মুদ্রা দুর্বল হলেও ডলারের বিপরীতে স্থিতিশীল টাকা ব্যাংকের পর্ষদে মনোনীত পরিচালক হতে শেয়ারধারী কোম্পানির এমডি বা পরিচালক বাধ্যতামূলক

নড়াগাতী থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীতকরণের দাবি জানিয়েছেন এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম

  • আপডেট : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ১১.১৮ পিএম
  • ২২৩ Time View

মামুন মোল্যা, নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলার নড়াগাতী প্রশাসনিক থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীতকরণের দাবি আরও জোরালো হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য (নড়াইল-১ আসন) বিশ্বাস জাহাঙ্গীর আলম  জাতীয় সংসদ ভবন থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর কাছে একটি আনুষ্ঠানিক আবেদনপত্র প্রেরণ করেছেন।

চিঠিতে তিনি উল্লেখ করেন, নড়াইল-১  আসনের অন্তর্গত নড়াগাতী থানা একটি গুরুত্বপূর্ণ জনবহুল প্রশাসনিক এলাকা। বর্তমানে এ থানার আওতায় রয়েছে ছয়টি ইউনিয়ন—জায়নগর, কলাবাড়িয়া, খাশিয়াল, বাঐসোনা, পহরডাংগা ও মাউলি ইউনিয়ন। দীর্ঘদিন ধরে এসব এলাকার জনগণ প্রশাসনিক ও উন্নয়নমূলক বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হয়ে আসছেন।

বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ভূমি ও অন্যান্য সরকারি সেবা গ্রহণের জন্য জনগণকে দূরবর্তী কালিয়া উপজেলা সদরে যেতে হয়, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। বর্ষা মৌসুমে নদী ও সড়ক যোগাযোগের সীমাবদ্ধতার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়ে যায়।

এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম  বলেন, নড়াগাতী থানার ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, যোগাযোগ ব্যবস্থা এবং প্রশাসনিক প্রয়োজনীয়তা বিবেচনায় এটি একটি পূর্ণাঙ্গ উপজেলায় রূপান্তরের যথেষ্ট যৌক্তিকতা রয়েছে। তিনি আরও বলেন, নড়াগাতীকে উপজেলা হিসেবে উন্নীত করা হলে স্থানীয় জনগণ সহজে সরকারি সেবা পাবে, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং এলাকার সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি জোর দাবি জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com