1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
Title :
বিওয়াইডি (BYD) গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে ১৭ পদে, ৪৭ জনের মনোনয়নপত্র গ্রহণ নবীনগরের গোলাপীকে শাহবাগের ফুটপাট থেকে নিয়ে নিজ গ্রামে ঘর করে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু মেধাবী শিক্ষার্থীরাই আগামি দিনে দেশ ও সমাজের নেতৃত্ব দিবে: প্রতিমন্ত্রী টুকু ভৈরবে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন ৩ অক্টোবর গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন: সভাপতি পদে চার প্রার্থীর লড়াই ঢাকায় শুরু হলো ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬- মেলা চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকের শেয়ার কিনতে কোম্পানির সম্পদের সীমা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে

কালিয়ার যোগানিয়া আশ্রয়ন প্রকল্পের ৪০টি ঘর সংস্কারের দাবি

  • আপডেট : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ১০.১৬ পিএম
  • ২১৮ Time View

মামুন মোল্যা, নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলা বাঐসোনা ইউনিয়নের যোগানিয়া বাজারের দক্ষিণ পাশে ১ম আশ্রয়ন প্রকল্পের ৪০টি ঘরের খুঁটি ও টিনের চালা মরিচা ধরে জরাজীর্ণ হয়ে পড়েছে। বর্ষা কালে টিনের ফুটো দিয়ে বৃষ্টিতে ঘর ভিজে যায়। ফলে দীর্ঘদিন যাবৎ বসবাসকারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ভুক্তভোগীরা বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ এই ভাঙা ঘরে বসবাস করছি। ভাঙ্গা টিনের চালের উপর পলিথিন দিয়ে ইটের ভারা দিয়ে রেখে জীবনযাপন করছি কিন্তু ঝড় এলে পলিথিন ছিঁড়ে ঘর ভরে যায় বৃষ্টির পানিতে। ছেলেমেয়েদের নিয়ে এই সকল ঘরে বসবাস করা কষ্টদায়ক। এখানে বর্তমান বসবাস করা সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। এ বিষয়ে আশ্রয়ন প্রকল্পের সভাপতি আলামিন বলেন, আমাদের এখানে প্রধান সমস্যা টিনের চালা মরিচা ধরে ফুটো দিয়ে বৃষ্টির পানিতে ঘর ভরে যায়। যে সকল টয়লেট ছিলো সেগুলো ব্যবহারে অনুপযোগী হয়ে পড়েছে। বিশুদ্ধ পানির কোন ব্যবস্থা নেই।

 তিনি আরো বলেন সাবেক এমপি কে ও আমাদের সমস্যার কথা বলেছি কিন্তু কোন সমাধাণ পায়নি।  বর্তমান এমপি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম ও প্রশাসনের দৃষ্টি আকর্ষক করে বলতে চাই আমাদের সমস্যা গুলো যেন সমাধান করে দেন।

এ বিষয়ে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো: জিন্নাতুল ইসলাম বলেন, “আপনাদের মাধ্যমে জানতে পারলাম” আমাদের সরকারি যেকোন কোন প্রকল্পের মাধ্যমে ঘরগুলো মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com