শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে ৬০০ প্রতিষ্ঠান অডিটে নিচ্ছে এনবিআর ভোক্তাপর্যায়ে এলপিজির নতুন দাম ঘোষণা, এক লাফে ৩৮৭ টাকা বৃদ্ধি জ্বালানি সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত হাম না কমা পর্যন্ত স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্ট-এ রিট আয়কর বিধিমালা পরিবর্তনে চাপে বিজ্ঞাপন শিল্প, সংশোধনের দাবি ইরান সহায়তায় বাংলাদেশ কমিটি গঠন চান্দিনায় দুই সাংবাদিককে হাতকড়া: বিআরজেএ’র তীব্র প্রতিবাদ ও বিচার দাবি প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় হুইলচেয়ার বিতরণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে জরুরি উদ্ধার উপকরণ প্রদান কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত কুমিল্লা বুড়িচংয়ে অবৈধ মাটি কাটা বিরুদ্ধে অভিযান, ৩ ড্রেজার ও ১ হাজার ফুট পাইপ বিনষ্ট

সমস্যাগ্রস্ত থেকে সন্তোষজনক—হিট প্রকল্পে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৬০ Time View

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন হিট প্রকল্পের অগ্রগতি নিয়ে ইতিবাচক মূল্যায়ন করেছে বিশ্বব্যাংক। একসময় সংস্থাটির চোখে এটি সমস্যাগ্রস্ত প্রকল্প হিসেবে বিবেচিত হলেও বর্তমান কার্যক্রমের ভিত্তিতে এর সামগ্রিক বাস্তবায়ন অগ্রগতিকে মাঝারি মানের সন্তোষজনক হিসেবে অভিহিত করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদল ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মামুন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে প্রকল্পটির সর্বশেষ অবস্থান তুলে ধরে। বিশ্বব্যাংকের সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট ও টাস্ক টিম লিডার টি এম আসাদুজ্জামানের নেতৃত্বে এ প্রতিনিধিদলটি অংশ নেয়।

এসময় ইউজিসির সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ তানজীমউদ্দিন খান, হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ডক্টর আসাদুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় টি এম আসাদুজ্জামান বলেন, প্রাথমিক পর্যায়ে বিশ্বব্যাংকের দৃষ্টিতে হিট প্রকল্পটি প্রবলেম প্রজেক্ট এবং পরে রিয়েল প্রবলেম প্রজেক্ট হিসেবে বিবেচিত হয়েছিল। তবে ২০২৪ সালের আগস্টের পর ইউজিসির গৃহীত কার্যকর উদ্যোগের ফলে প্রকল্পে দৃশ্যমান অগ্রগতি এসেছে। হিট প্রকল্পের ইমপ্লিমেন্টেশন স্ট্যাটাস অ্যান্ড রেজাল্টস রিপোর্ট ২০২৫ এ সামগ্রিক বাস্তবায়ন অগ্রগতিকে মাঝারি মানের সন্তোষজনক হিসেবে মূল্যায়ন করা হয়েছে।

তিনি আরও বলেন, হিট প্রকল্প বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে বিশ্বব্যাংকের একটি ফ্রন্টলাইন ইনভেস্টমেন্ট। এটি ভবিষ্যতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী এপ্রিল মাসে প্রকল্পটির মিড টার্ম রিভিউ শুরু হবে বলেও তিনি জানান এবং নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মামুন আহমেদ বলেন, হিট প্রকল্প দেশের উচ্চশিক্ষা খাতের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর সফল বাস্তবায়নের মাধ্যমে উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং বিদ্যমান কাঠামোগত সমস্যার সমাধান সম্ভব হবে। তিনি জানান, প্রকল্পের আওতায় নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম ইতিমধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে শুরু করেছে এবং এসব প্রশিক্ষণ কার্যক্রমকে স্থায়ী রূপ দিতে বিশ্বব্যাংকের সহায়তা প্রয়োজন।

সভায় বিশ্বব্যাংকের প্রতিনিধিরা জানান, আগামী দুই বছরে হিট প্রকল্পের মাধ্যমে গবেষণা কার্যক্রম জোরদার, শিক্ষকদের মৌলিক প্রশিক্ষণ এবং আধুনিক ক্যাম্পাস উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

উল্লেখ্য, দেশের উচ্চশিক্ষা খাতের রূপান্তরের লক্ষ্যে পাঁচ বছর মেয়াদি হিট প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্পটির মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ১৬ কোটি ৫৭ লাখ টাকা। এর মধ্যে ৫০ দশমিক ৯৬ শতাংশ অর্থায়ন করবে বাংলাদেশ সরকার এবং বাকি ৪৯ দশমিক ০৪ শতাংশ দেবে বিশ্বব্যাংক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS