1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

আলমডাঙ্গায় ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের পাশে চুয়াডাঙ্গা ১ আসনের এমপি রাসেল

  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৪.১৮ পিএম
  • ২৪২ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হারদী ও বাড়াদী ইউনিয়নের উদয়পুর ও কাটাভাঙ্গা গ্রামে আকস্মিক ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। গত বুধবার (১৮ মার্চ ২০২৬) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে সংঘটিত এই দুর্যোগে একজন নিহত হন এবং প্রায় ৭০টি পরিবারের ঘরবাড়ি আংশিক ও সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়।

ঘূর্ণিঝড়ে বসতঘরের পাশাপাশি মাঠের ফসল ও গাছপালারও ব্যাপক ক্ষতি হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে।

দুর্যোগের পরপরই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা। বৃহস্পতিবার সকাল থেকেই  চুয়াডাঙ্গা-১ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন। এ সময় তিনি তাদের মাঝে তাৎক্ষণিক সহায়তা প্রদান করেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন।

এছাড়াও আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার আজ সকাল থেকেই ক্ষতিগ্রস্ত গ্রামগুলো পরিদর্শন করছেন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে সহযোগিতা কার্যক্রম অব্যাহত রেখেছেন। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার কাজ চলমান রয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত পুনর্বাসন ও পর্যাপ্ত সহায়তা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com