1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
Title :
বিওয়াইডি (BYD) গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে ১৭ পদে, ৪৭ জনের মনোনয়নপত্র গ্রহণ নবীনগরের গোলাপীকে শাহবাগের ফুটপাট থেকে নিয়ে নিজ গ্রামে ঘর করে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু মেধাবী শিক্ষার্থীরাই আগামি দিনে দেশ ও সমাজের নেতৃত্ব দিবে: প্রতিমন্ত্রী টুকু ভৈরবে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন ৩ অক্টোবর গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন: সভাপতি পদে চার প্রার্থীর লড়াই ঢাকায় শুরু হলো ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬- মেলা চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকের শেয়ার কিনতে কোম্পানির সম্পদের সীমা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে

নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ

  • আপডেট : বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১১.১৪ পিএম
  • ২৪১ Time View

মামুন মোল্যা, নড়াইল প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নড়াইল সদর উপজেলায় গরীব, অসহায়, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) সকাল ১০টায় নড়াইল সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মাইজপাড়া কলেজ মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে এ মানবিক সহায়তা প্রদান করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতের জেলা আমীর আতাউর রহমান বাচ্চু।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি.এম. রাহসিন কবিরের সভাপতিত্বে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে মাইজপাড়া ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবীর কুমার বিশ্বাস, মাইজপাড়া ইউপি চেয়ারম্যান সবুরা খাতুন বেলি, জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক ড.খান আব্দুস সোবহান,সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল্লাহ আল আমীনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, পবিত্র ঈদুল ফিতরের আনন্দ অসহায় ও দুস্থদের ঘরে পৌঁছে দিতেই প্রধানমন্ত্রীর এই মানবিক উপহার। প্রধানমন্ত্রী দেশের গরীব-দু:খী তথা সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে আছেন। সরকারের এই সহায়তা কার্যক্রম তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে আমরা স্বচ্ছতার সঙ্গে নিরলসভাব কাজ করে যাচ্ছি।

সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নড়াইল-২ সংসদীয় আসনের ২০টি ইউনিয়ন ও দুটি পৌরসভার ১৯৮টি ওয়ার্ডে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মানবিক সহায়তা হিসেবে প্রাপ্ত ১০লক্ষ টাকা এলাকার গরীব, অসহায়, দুস্থদের মাঝে সমভাবে বন্টন করা হচ্ছে।এছাড়া প্রাপ্ত ৭শ’ শাড়ী অসহায়, দুস্থ নারীর মধ্যে বিতরণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com