1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধিনিষেধ শিথিল কুমিল্লায় গত দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু হবিগঞ্জে রেলের পরিত্যক্ত জায়গা দখল অবৈধ দোকান নির্মাণ ব্যবস্থা নেয়ার দাবি ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন লভ্যাংশ ঘোষণা করেছে সিকাদর ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নে সংঘটিত হামলায় আহত জামায়াত নেতাকে দেখতে গেলেন ডাক্তার শফিকুর রহমান

  • আপডেট : রবিবার, ১ মার্চ, ২০২৬, ৯.৪৯ পিএম
  • ১৫১ Time View

মোঃ আব্দুল্লাহ হক, ‎চুয়াডাঙ্গা প্রতিনিধি: ‎চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়ন আমীর মোঃ মফিজুর রহমানকে আজ সকাল ১০:৩০টায় ঢাকা কাকরাইলের অরোরা হাসপাতালে দেখতে যান ডা. শফিকুর রহমান এমপি, ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, ঢাকার পল্টন থানা আমীরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তারা হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।

‎জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সন্ত্রাসী নেতাকর্মীরা পরিকল্পিতভাবে রড, চাইনিজ কুড়াল ও ধারালো দেশীয় অস্ত্র নিয়ে জামায়াতে ইসলামীর কয়েকজন নেতা–কর্মীর ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এ ঘটনায় একাধিক ব্যক্তি গুরুতর আহত হন।

‎হামলায় বাঁকা ইউনিয়ন আমীর মোঃ মফিজুর রহমানের বড় ভাই মোঃ হাফিজুর রহমান শহীদ হন। এছাড়াও বাঁকা ইউনিয়ন আমীরসহ আরও তিনজন গুরুতর আহত হলে তাদের প্রথমে জিবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় তারপর যশোর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাদের ঢাকায় রেফার করা হয়।

‎বর্তমানে ঢাকার কাকরাইলের অরোরা হাসপাতালে বাঁকা ইউনিয়ন আমীর মোঃ মফিজুর রহমান আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে গিয়ে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেখা করে রোগীর খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

‎এ সময় নেতৃবৃন্দ এ ধরনের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি নিহত মোঃ হাফিজুর রহমানের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com