1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
Title :
বিওয়াইডি (BYD) গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে ১৭ পদে, ৪৭ জনের মনোনয়নপত্র গ্রহণ নবীনগরের গোলাপীকে শাহবাগের ফুটপাট থেকে নিয়ে নিজ গ্রামে ঘর করে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু মেধাবী শিক্ষার্থীরাই আগামি দিনে দেশ ও সমাজের নেতৃত্ব দিবে: প্রতিমন্ত্রী টুকু ভৈরবে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন ৩ অক্টোবর গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন: সভাপতি পদে চার প্রার্থীর লড়াই ঢাকায় শুরু হলো ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬- মেলা চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকের শেয়ার কিনতে কোম্পানির সম্পদের সীমা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে

বটিয়াঘাটায় জেজেএসের উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

  • আপডেট : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ১১.৫৫ এএম
  • ২৩৪ Time View

মোঃ ইমরান হোসেন, বটিয়াঘাটা প্রতিনিধি: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার সকাল ১১টায় বটিয়াঘাটা উপজেলা পরিষদ মিলনায়তন-এ উন্নয়ন সংস্থা জাগ্রত যুব সংঘ (জেজেএস)-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন, এর প্রভাব ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী কুন্ডু, বটিয়াঘাটা ইউপি চেয়ারম্যান পল্লব বিশ্বাস, জলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পার্থ রায়, বটিয়াঘাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিবেক বিশ্বাস, প্রেসক্লাব প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকবৃন্দসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা জলবায়ু শিশু ফোরামের সভাপতি সুমাইয়া আক্তার। প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন প্রোগ্রাম ম্যানেজার নব কুমার সাহা।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিশুদের কার্বন নিঃসরণ হ্রাস, বৃক্ষরোপণ, সাইক্লোন সেল্টার সুরক্ষা ও দুর্যোগ সচেতনতা কার্যক্রমের প্রশংসা করেন। তিনি সাইক্লোন সেন্টারগুলোর সমস্যা চিহ্নিত করে প্রশাসনের নজরে আনার জন্য শিশুদের ধন্যবাদ জানান এবং দুগ্ধদানকারী মায়েদের জন্য ব্রেস্টফিডিং কর্নার স্থাপনসহ বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস দেন।

এছাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম তুলে ধরে কমিটিতে শিশু প্রতিনিধিদের অন্তর্ভুক্তির আশ্বাস দেন। সভায় শিশু ফোরামের সদস্যরা তাদের সমস্যা, সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন।

উল্লেখ্য, জেজেএস কেএনএস ও বিএমজেট-জার্মানির সহযোগিতায় খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় শিশুদের নেতৃত্ব বিকাশে একটি প্রকল্প বাস্তবায়ন করছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com