1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
Title :
বিওয়াইডি (BYD) গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে ১৭ পদে, ৪৭ জনের মনোনয়নপত্র গ্রহণ নবীনগরের গোলাপীকে শাহবাগের ফুটপাট থেকে নিয়ে নিজ গ্রামে ঘর করে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু মেধাবী শিক্ষার্থীরাই আগামি দিনে দেশ ও সমাজের নেতৃত্ব দিবে: প্রতিমন্ত্রী টুকু ভৈরবে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন ৩ অক্টোবর গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন: সভাপতি পদে চার প্রার্থীর লড়াই ঢাকায় শুরু হলো ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬- মেলা চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকের শেয়ার কিনতে কোম্পানির সম্পদের সীমা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে

আলমডাঙ্গার বন্ডবিলে ইফতার মাহফিলে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি অ্যাড: রাসেল আত্মশুদ্ধি ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের আহ্বান

  • আপডেট : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ১০.০৬ পিএম
  • ২৬৯ Time View

আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বন্ডবিল উত্তরপাড়া মসজিদ মাঠে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (বিকেল সাড়ে ৫টা) অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল,

ইফতারপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, মাহে রমজান সিয়াম সাধনা ও আত্মশুদ্ধির মাস। এই মাস আমাদেরকে আত্মসংযম ও নৈতিকতার শিক্ষা দেয়। তিনি চুয়াডাঙ্গাকে দুর্নীতি ও মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান। পাশাপাশি প্রতিটি অফিস-আদালতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় সচেতন ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু, জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক মোঃ দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুল, পৌর আমীর মোঃ মাহের আলী, উপজেলা সেক্রেটারি মোঃ মামুন রেজা এবং পৌর সেক্রেটারি মোঃ মুসলিম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ইফতার মাহফিলে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ধর্মীয় পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com