1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০১ অপরাহ্ন
Title :
নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স প্রেমের টানে কথিত চাইনিজ প্রেমিক চীন থেকে নবীনগর শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি

সাতক্ষীরায় নিলামে বেতনা নদী খননের মাটি পরিবহনে বাঁধা সৃষ্টির প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেট : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬, ১০.৪৯ পিএম
  • ১৮৪ Time View

ওমর ফারুক বিপ্লব, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে নিলামে ক্রয়করা বেতনা নদী খননের মাটি পরিবহনে বাধার সৃষ্টি করে একটি মহল মোটা অংকের টাকা চাঁদা দাবি করছে বলে অভিযোগ উঠেছে। রোববার (২২ ফেব্রুয়ারি) সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে পুরাতন সাতক্ষীরা পশ্চিমপাড়া এলাকার মোঃ সুজাউদ্দীন সরদারের ছেলে মোঃ সুমন রহমান এই অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সাতক্ষীরা পানি উন্নয়ন বিভাগ-২ এর আওতাধীন পোল্ডার নং-১, ২, ৬-৮ এবং ৬-৮ (এক্সটেনশন) এর নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন শীর্ষক প্রকল্পের অনুকূলে চলমান বেতনা নদী পুনঃখননের ফলে উত্তোলিত মাটি ও বালি বিক্রির জন্য ২০২৫ সালের ১১ ডিসেম্বর নিলাম আহ্বান করা হয়। আমরা উক্ত নিলামে অংশগ্রহণ করে সর্বোচ্চ দরদাতা হিসেবে বিজয়ী হওয়ায় গত ৭ জানুয়ারি ৪৫ ও ৪৬ নং স্মারকে নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড প্রদান করেন। তার পরিপ্রেক্ষিতে আমরা সরকারি কোষাগারে রাজস্ব প্রদান করলে সদর উপজেলা মাটি বিক্রয় ও ব্যবস্থাপনা কমিটির আহবায়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা গত ২০ জানুয়ারি ৮৬, ৮৭, ৮৮ ও ৯০ নং স্মারকে নিলামকৃত মাটি ও বালি অপসারণের জন্য কার্যাদেশ প্রদান করেন।

সুমন রহমান আরো বলেন, কার্যাদেশ প্রাপ্তির পর আমরা বেতনা নদীর তীরে রাখা উক্ত নিলামকৃত মাটি ও বালি অপসারণের জন্য গেলে ধুলিহর গোবিন্দপুর গ্রামের মতি গাইনের ছেলে মোঃ জাকির (৪৬), মোঃ মগবুল (৩৮) ও মোঃ ওলি (৪০), শামছুল গাজীর ছেলে মোঃ মইন, আব্দুল হাকিমের ছেলে আব্দুল হাই (৪৫), আনছার সরদারের ছেলে আব্দুল বারী (৫০), মাছখোলা গ্রামের কওছার আলীর ছেলে আজিজুল ইসলাম, মৃত আব্দু রউফের ছেলে ধুলিহর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জেজবির, আব্দুল হাকিমের ছেলে আলীম, মোঃ হোসেনের ছেলে মোঃ ওলি এবং রফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসানসহ আরো অনেকে আমাদেরকে মাটি/বালি অপসারণে বাধাগ্রস্ত করে চাঁদা দাবী করতে থাকে। তখন আমরা চাঁদা দিতে অস্বীকার করায় তারা আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি, ভয়ভীতি এমনকি জীবন নাশের হুমকি-ধামকি দিতে থাকে।

তিনি অভিযোগ করে বলেন, বিষয়টি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর থানা অফিসার ইনচার্জকে কয়েকবার জানিয়েও আমরা কোন প্রতিকার পাইনি। পরবর্তীতে গত ১৭ ফেব্রুয়ারি সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দিলে তিনি সদর থানা অফিসার ইনচার্জকে উপরোক্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন। কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় এখনও পর্যন্ত চাঁদাবাজরা ক্ষ্যান্ত হয়নি। বরং তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে। যার ফলে আমরা উক্ত নিলামকৃত মাটি ও বালি অপসারণ করতে পারছি না।

এছাড়া আমরা জীবনের নিরাপত্তা হীনতায় ভুগছি। যে কোন সময় তারা আমাদেরকে বিভিন্ন ভাবে ক্ষতি সাধান করতে পারে।

তিনি চাঁদাবাজদের হাত থেকে রেহাই পেয়ে যাতে নির্বিঘেœ নিলামকৃত মাটি ও বালি অপসারণ করতে পারেন সেজন্য সঠিক তদন্তপূর্বক দোষী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাব জানান। এব্যপারে তিনি সংশ্লিষ্ট উর্দ্ধতন প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, শেখ আজিজুর রহমান সেলিম, রেজাউল ইসলাম, মনিরুল ইসলাম, আলি হাসান খান হাবলু, শহিদুল ইসলাম, শফিকুল ইসলাম বাবলু, আসলাম পারভেজ শাহিন, আলিমুজ্জামান আলিম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com