1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
Title :
বিওয়াইডি (BYD) গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে ১৭ পদে, ৪৭ জনের মনোনয়নপত্র গ্রহণ নবীনগরের গোলাপীকে শাহবাগের ফুটপাট থেকে নিয়ে নিজ গ্রামে ঘর করে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু মেধাবী শিক্ষার্থীরাই আগামি দিনে দেশ ও সমাজের নেতৃত্ব দিবে: প্রতিমন্ত্রী টুকু ভৈরবে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন ৩ অক্টোবর গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন: সভাপতি পদে চার প্রার্থীর লড়াই ঢাকায় শুরু হলো ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬- মেলা চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকের শেয়ার কিনতে কোম্পানির সম্পদের সীমা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নবনির্বাচিত দুই এমপির সঙ্গে স্বাস্থ্য বিভাগের মতবিনিময় সভা

  • আপডেট : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬, ১০.৪২ পিএম
  • ২৩৮ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা-১ ও চুয়াডাঙ্গা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে জেলা স্বাস্থ্য বিভাগের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১২টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল-এর সম্মেলন কক্ষে এ সভা আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মোঃ রুহুল আমিন ও চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল । এছাড়া উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদি জিয়া উদ্দিন এবং চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার।

মতবিনিময় সভায় হাসপাতালের সার্বিক সেবার মানোন্নয়ন, রোগীদের প্রতি মানবিক আচরণ এবং স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও গতিশীল করার বিষয় নিয়ে আলোচনা হয়। নবনির্বাচিত দুই সংসদ সদস্য হাসপাতালের সকল কর্মকর্তা-কর্মচারীর প্রতি আন্তরিক ও দায়িত্বশীলভাবে সেবা প্রদানের আহ্বান জানান।

তারা বলেন, সাধারণ মানুষ যেন সরকারি হাসপাতালে এসে যথাযথ ও মানসম্মত চিকিৎসাসেবা পায়, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। পাশাপাশি হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও জেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com