শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী  যথাযোগ্য মর্যাদায় আলমডাঙ্গায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ও তিনদিনব্যাপী বইমেলার উদ্বোধন চুয়াডাঙ্গায় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করলেন জামায়াতের দুই এমপি চুয়াডাঙ্গায় নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে সংবর্ধনা, সমমনা নেতা ও সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল পরিবহনে চাঁদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ নিন- যাত্রী কল্যাণ সমিতি একুশের প্রথম প্রহরে গাইবান্ধা পৌর শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ ‎ক্রেতা সেজে শিবচর বাজারে অভিযান চালালেন ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা, বিভিন্ন দোকানে জরিমানা ‎ জেলা প্রশাসনের পক্ষ থেকে রমজান উপলক্ষে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত যাকাতের কিয়দংশ সরকারি যাকাত ফান্ডে দিন বিভাগীয় কমিশনার ময়মনসিংহ মাধবপুর বিজিবির বিশেষ অভিযানে ৭৩ কেজি গাঁজা জব্দ

চুয়াডাঙ্গায় নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে সংবর্ধনা, সমমনা নেতা ও সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

মোঃ আব্দুল্লাহ হক
  • আপডেট : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫২ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় সমমনা দায়িত্বশীল নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ও নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখা। শুক্রবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমানের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি আব্দুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মো. রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।

প্রধান অতিথির বক্তব্যে মো. রুহুল আমিন বলেন, চুয়াডাঙ্গাবাসী ভোটের মাধ্যমে যে দায়িত্ব অর্পণ করেছেন, তা যথাযথভাবে পালনে তিনি সবার সহযোগিতা কামনা করেন। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে আন্তরিকতার সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন তিনি। সরকারি সুযোগ-সুবিধা যেমন বাড়ি, গাড়ি বা ফ্ল্যাট গ্রহণ করবেন না বলেও জানান। পাশাপাশি জেলার হাসপাতাল, ক্লিনিক, শিক্ষাপ্রতিষ্ঠান, বাস টার্মিনাল ও গুরুত্বপূর্ণ স্থাপনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিগগিরই কর্মসূচি গ্রহণের কথা উল্লেখ করেন। খুব শিগগির প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে সমন্বিতভাবে কাজ শুরুর আশাবাদ ব্যক্ত করেন তিনি। বৈষম্যহীন ও নিরাপদ সমাজ গঠনে সকলের ঐক্যবদ্ধ সহযোগিতার আহ্বান জানান।

চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, জেলার মানুষের মৌলিক চাহিদা পূরণে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া নেই উল্লেখ করে তিনি বলেন, জনগণের কল্যাণই তাঁদের একমাত্র লক্ষ্য। উন্নত ও মানবিক রাষ্ট্র গঠনে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা সভাপতি সাগর আহমেদ ও সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম, জামায়াতের চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখার আমির মো. বিল্লাল হোসাইন ও সেক্রেটারি মো. গোলাম রসুল, পৌর শাখার আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম ও সেক্রেটারি মো. মোস্তফা কামালসহ জেলা, উপজেলা ও পৌর পর্যায়ের নেতাকর্মীরা।

এ ছাড়া আমার বাংলাদেশ পার্টি জেলা আহ্বায়ক আলমগীর হোসেন ও সদস্য সচিব মো. আলী রুসদী, ন্যাশনাল সিটিজেনস পার্টি জেলা প্রধান সমন্বয়ক খাজা আবুল বাশার, খেলাফত মজলিস জেলা সভাপতি মাওলানা সোয়াইব হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক শাহ আলম সনি, সাবেক সভাপতি রাজীব হাসান কচি, সাবেক সেক্রেটারি বিপুল আশরাফ, সাংবাদিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম ও সেক্রেটারি হোসাইন মালিক, জেলা প্রেসক্লাব সভাপতি অ্যাড. মানিক আকবরসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

এর আগে বিকেল সাড়ে ৪টায় জেলা জামায়াতের পক্ষ থেকে নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে সংবর্ধনা জানানো হয়। দোয়া ও ইফতারের মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS