1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বেক্সিমকো সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স ‘বিজমায়েস্ট্রোজ এক্স ইউএফএলপি ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালেতে আগামীর নেতৃত্বকে পুরস্কৃত করলো ইউনিলিভার Price Sensitive Information of Mercantile Islami Insurance PLC রংপুর মহানগর পুলিশের অভিযানে ৩২ জন গ্রেপ্তার, চোরাচালানের পণ্য জব্দ ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক নিকট সিলেট সেটেলমেন্ট আমিনস ইউনিয়নে স্মারকলিপি প্রদান সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স

চুয়াডাঙ্গা জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬, ১১.৩০ পিএম
  • ২৩৪ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা উপপরিচালক মাসুদুর রহমান সরকার।

সভায় জেলায় সার সরবরাহ স্বাভাবিক রাখতে মনিটরিং কার্যক্রম আরও জোরদার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি বিভিন্ন প্রণোদনা কর্মসূচির আওতায় মানসম্মত বীজ সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর বীজ বিপণন শাখা, চুয়াডাঙ্গাকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানানো হয়।

এ সময় কৃষি তথ্য সার্ভিস, খুলনা অঞ্চল থেকে প্রকাশিত ‘কৃষি কথা’ পত্রিকার গ্রাহক সংখ্যা বৃদ্ধিতে সহযোগিতার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এছাড়া বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক খরিপ-১ মৌসুমে বিভিন্ন চাষযোগ্য ফসলের আধুনিক ও উন্নত প্রযুক্তি সম্পর্কে সভাকে অবহিত করা হয়।

সভায় প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা জানান, তুলার আবাদ ও উৎপাদন বৃদ্ধিতে তুলা উন্নয়ন কর্তৃপক্ষ জোরালোভাবে কাজ করে যাচ্ছে এবং তুলা প্রণোদনা কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি প্রতিটি কীটনাশকের দোকানে জৈব বালাইনাশক কর্নার স্থাপন করা হয়েছে বলে জানানো হয়। জৈব বালাইনাশকের ব্যবহার বৃদ্ধি ও এ বিষয়ে কৃষকদের মধ্যে জনসচেতনতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষ্ণ রায়, এডিডি (পিপি) মিঠু চন্দ্র অধিকারী, কৃষি বিপণন কর্মকর্তা মোহা. সহিদুল ইসলাম, কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ড. শফিকুল ইসলাম, দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনিসুর রহমান, আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ, জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, চুয়াডাঙ্গা ডিএই-এর কৃষি প্রকৌশলী মো. আনোয়ার হোসেন এবং কুষ্টিয়ায় অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর কর্মকর্তা রাসেল কবীর তরফদার।

সভায় জেলার সার্বিক কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষক পর্যায়ে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ এবং কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com