1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
Title :
নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স প্রেমের টানে কথিত চাইনিজ প্রেমিক চীন থেকে নবীনগর শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি

রাজনৈতিক সৌন্দর্যের এক অনন্য দৃষ্টান্ত, দাঁড়িপাল্লা বিজয়ের পরেও প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর মিষ্টিমুখ

  • আপডেট : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ১০.৫৩ পিএম
  • ১৮৬ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা-১ আসনে নির্বাচনে বিজয়ী জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বিজয়ের আনন্দ ভাগ করে নিলেন তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শরিফুজ্জামান শরীফের সঙ্গে। শনিবার বিকেল চারটায় শরিফুজ্জামান শরীফের নিজ বাসভবনে ছুটে যান বিজয়ী প্রার্থী এসময় মিষ্টিমুখ, ফুলেল শুভেচ্ছা ও কুশল বিনিময়ের মাধ্যমে দুই প্রার্থী রাজনৈতিক সৌহার্দ্য ও সহনশীলতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।

এ সময় অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এবং শরিফুজ্জামান শরীফ সংক্ষিপ্ত মতবিনিময়ে মিলিত হন। তাঁরা ভেদাভেদ ভুলে আগামী দিনে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং নিজ নিজ দলের নেতাকর্মীরা যেন কোনো সংঘাতে না জড়ায়, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময়ে দুই নেতা মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত ও উন্নয়নমুখী চুয়াডাঙ্গা গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি হানাহানি ও মারামারি পরিহার করে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সৌন্দর্যমণ্ডিত রাজনীতির পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, পৌর জামায়াতের নেতা হাসিবুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির শফিকুল ইসলাম বকুল, সাধারণ সম্পাদক মামুন, জেলা জামায়াতের প্রচার সম্পাদক মফিজ জোয়ারদার, দারুস সালামসহ বিএনপি, জামায়াত ও ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার পরও পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের এই উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com