1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
Title :
ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধিনিষেধ শিথিল

কালিয়ায় বিএনপির কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ, নির্বাচনকালীন ঐক্যের আহ্বানে সংবাদ সম্মেলন

  • আপডেট : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ১০.৫৯ পিএম
  • ১৬৭ Time View

মামুন মোল্যা, নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতাকর্মীদের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় কালিয়ায় আয়োজিত এই সংবাদ সম্মেলনে দলের সাংগঠনিক কার্যক্রম, কমিটি গঠন ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য প্রদান করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ভোটাধিকার আদায়ের আন্দোলনে বিএনপি নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে নেতাকর্মীরা রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

বক্তারা অভিযোগ করেন, গত ১৫ নভেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত কালিয়া উপজেলা ও কালিয়া পৌর বিএনপির সম্মেলনে দলীয় নেতাকর্মীদের প্রত্যক্ষ ভোটে নেতৃত্ব নির্বাচিত হলেও পরবর্তীতে অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা না করে পাল্টা কমিটি গঠনের চেষ্টা করা হয়। এতে দলের ভেতরে বিভ্রান্তি ও ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের প্রত্যক্ষ প্রভাবে দলের ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে কালিয়া থানায় একাধিক মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ এবং কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেনকে দল থেকে বহিষ্কার করার ঘটনায় নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বক্তারা বলেন, বর্তমান জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য অত্যন্ত জরুরি। সকল ভেদাভেদ ভুলে দলের চেয়ারপারসনের নির্দেশনা অনুযায়ী ঐক্যবদ্ধভাবে আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা দ্রুত সাংগঠনিক জটিলতা নিরসন ও ত্যাগী নেতাকর্মীদের সম্মান রক্ষায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কালিয়া  উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com