1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

সাতক্ষীরা সদরের বৈকারী বাজারে আলহাজ্ব আব্দুর রউফের ধানের শীষ বিজয়ের লক্ষ্যে নির্বাচনী গণসংযোগ

  • আপডেট : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ১.০১ পিএম
  • ২৫৫ Time View

ওমর ফারুক বিপ্লব, সাতক্ষীরা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী  আলহাজ্ব মোঃ আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে  নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে সাতক্ষীরা সদরের বৈকারী ইউনিয়নের বৈকারী বাজারে ব্যবসায়ী ও পথচারীদের সাথে কুশল বিনিময় করেন এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-২ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফ। গণসংযোগ কালে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আব্দুর রউফ বলেন, একটি সুখী সমৃদ্ধশালী মানবিক বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দিন। সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ বিজয়ী হলে অবহেলিত সাতক্ষীরার চেহারায় পাল্টে যাবে। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বিশ্ববিদ্যালয়, সুন্দরবন টেক্সটাইল মিল চালু করা বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি দেন তিনি।

বৈকারী বাজারে ধানের শীষের নির্বাচনী গণসংযোগ কালে উপস্থিত ছিলেন বৈকারী ইউনিয়ন বিএনপি’র সভাপতি ইউনুস আলী বুলু, সাধারণ সম্পাদক তজিবর রহমান টুটুল, সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি গোলাম সারোয়ার, ইউনিয়ন কৃষক দলের সভাপতি নাজমুল হোসেন মিঠু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনিসুর রহমান, ইউনিয়ন যুবদলের সভাপতি শরিফ হোসেন প্রমুখ। এ সময় জাতীয়তাবাদী দল বিএনপি’র বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com