1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স ডিএসইতে অনুষ্ঠিত হলো ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’ ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যু

চুয়াডাঙ্গার বেলগাছিতে বারি আলু-৯০ এর মাঠ দিবস অনুষ্ঠিত

  • আপডেট : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৬.৪৫ পিএম
  • ১৭৪ Time View

এআরএস স্থাপন প্রকল্প, মেহেরপুরের অর্থায়নে চুয়াডাঙ্গার বেলগাছি এলাকায় বারি উদ্ভাবিত আলু জাত বারি আলু-৯০ এর ওপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল সাড়ে তিনটায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-প্রকল্প পরিচালক ড. জাহান আল মাহমুদ (এআরএস স্থাপন প্রকল্প, মেহেরপুর)। এছাড়াও উপস্থিত ছিলেন মো. মামুন হোসেন, বৈজ্ঞানিক কর্মকর্তা, সরেজমিন গবেষণা বিভাগ, কুষ্টিয়া; মোহাম্মদ নাসির আহমেদ, উপসহকারী কৃষি কর্মকর্তা, চুয়াডাঙ্গা; এবং বৈজ্ঞানিক সহকারী মো. রাসেল কবির তরফদার ও মো. হাসান আলী।

মাঠ দিবসে বারি আলু-৯০ এর ফলন, উৎপাদন সক্ষমতা ও কৃষিবান্ধব বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা জানান, বারি আলু-৯০ এর ফলন বারি আলু-৭ ও বারি আলু-৮ এর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। যেখানে বারি আলু-৭ ও ৮ এর গড় ফলন হেক্টরপ্রতি ২৫ থেকে ৩০ টন, সেখানে বারি আলু-৯০ এর ফলন হেক্টরপ্রতি প্রায় ৪৫ থেকে ৫০ টন পর্যন্ত পাওয়া যায়।

এ সময় কৃষকদের মাঝে বারি আলু-৯০ এর চাষ পদ্ধতি, রোগ প্রতিরোধ ক্ষমতা ও বাজার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। কৃষকরা নতুন এ জাতের আলু চাষে আগ্রহ প্রকাশ করেন এবং ভবিষ্যতে ব্যাপকভাবে চাষ সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com