1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
Title :

অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবে পরিবেশ ও পরিযায়ী পাখি বিষয়ক পর্যটন সেমিনার অনুষ্ঠিত

  • আপডেট : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬, ১১.০৯ পিএম
  • ২৩৩ Time View

মামুন মোল্যা, নড়াইল প্রতিনিধি: পরিবেশ সংরক্ষণ, পরিযায়ী পাখির আবাসস্থল রক্ষা এবং প্রকৃতিনির্ভর পর্যটনের টেকসই উন্নয়ন ও সহাবস্থানের কৌশল নিয়ে নড়াইলের কালিয়া উপজেলায় এক গুরুত্বপূর্ণ পর্যটন সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) রাত ৯টায় কালিয়া উপজেলার নড়াগাতী থানার পানিপাড়া এলাকায় অবস্থিত অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবে “পরিবেশ, পরিযায়ী পাখি ও প্রকৃতি কেন্দ্রিক পর্যটন: সহাবস্থানের কৌশল” শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) ও অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নুজহাত ইয়াসমিন। তিনি বলেন,

“পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ নিশ্চিত করেই পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে হবে। এতে একদিকে দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে, অন্যদিকে প্রকৃতির ভারসাম্যও রক্ষা পাবে।”

সেমিনারে সভাপতিত্ব করেন ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্রিয়াব)-এর ফাউন্ডার প্রেসিডেন্ট খবির উদ্দিন আহমেদ। তিনি বলেন, দায়িত্বশীল ও পরিবেশবান্ধব পর্যটন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে প্রকৃতি ও পর্যটনের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলা সময়ের দাবি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আনোয়ার হোসেন ভূঁঞা। তিনি বলেন, স্থানীয় জনগণের সম্পৃক্ততা ও সচেতনতা ছাড়া প্রকৃতিনির্ভর পর্যটনের টেকসই উন্নয়ন সম্ভব নয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা ইরফান আহমেদ। তিনি বলেন, প্রকৃতি ও জীববৈচিত্র্যের সঙ্গে সামঞ্জস্য রেখে পর্যটন অবকাঠামো গড়ে তুলতে পরিকল্পিত উদ্যোগ ও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহকারী পরিচালক (প্রশাসন) তাহারিন তৌহিদা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) মুনিব খন্দকার।

সেমিনারে নড়াইল ও কালিয়া অঞ্চলে কর্মরত সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা পরিযায়ী পাখির নিরাপদ আবাসস্থল সংরক্ষণ, জলাভূমি রক্ষা, পরিবেশবান্ধব পর্যটন অবকাঠামো উন্নয়ন এবং স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা পরিবেশ সংরক্ষণ ও টেকসই পর্যটন বিকাশে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com