1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংক ইস্যুতে নতুন বিতর্ক, মুখোমুখি গ্রাহক ফোরাম ও বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দফা দাবির সঙ্গে নীতিগতভাবে একমত গভর্নর ডিস্ট্রেসড ঋণের হিসাব নিয়ে বিভ্রান্তি দূর করতে কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্য কুমিল্লা ইলিয়টগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহি বাস, আহত ১০ কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার সিলেটে বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জ টাকেন নিয়ে চরম ভোগান্তি চুয়াডাঙ্গায় জাগরণী চক্র ফাউন্ডেশনের রেইজ প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা, তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে নতুন সুযোগ ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর

চুয়াডাঙ্গায় জামায়াতের নির্বাচনী জনসভা শেষে মাঠ পরিষ্কার করল চুয়াডাঙ্গা জেলা জামায়াতের প্রার্থীরা

  • আপডেট : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬, ১১.২৪ পিএম
  • ২২০ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভা শেষে তাৎক্ষণিকভাবে মাঠ পরিষ্কার করে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা ১ ও ২ আসনের প্রার্থী ও নেতাকর্মীরা।

সোমবার দুপুর ২টা থেকে বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত জামায়াতে ইসলামীর আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়। কয়েক লক্ষ মানুষের উপস্থিতিতে পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়। সমাবেশ শেষে মাঠজুড়ে পলিথিন, কাগজসহ বিভিন্ন ধরনের বর্জ্য ছড়িয়ে পড়ে।

এ অবস্থায় সন্ধ্যার আগেই চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমীর ও চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন নিজ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানে নামেন। তাঁর সঙ্গে ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলসহ দলীয় নেতাকর্মীরা। তারা দলবদ্ধভাবে মাঠের বিভিন্ন অংশ থেকে পলিথিন ও ময়লা সংগ্রহ করে মাঠকে আগের মতো পরিষ্কার করে তোলেন।

এই উদ্যোগকে ঘিরে চুয়াডাঙ্গা শহরবাসীর মধ্যে ব্যাপক প্রশংসার সৃষ্টি হয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি তুলে ধরে দলটির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন।

এ বিষয়ে জামায়াতের এক নেতা বলেন,
“জামায়াতে ইসলামী এমন একটি সংগঠন, যারা প্রতিটি কাজ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করে। আজকের এই পরিচ্ছন্নতা অভিযান তারই বাস্তব উদাহরণ। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে রাষ্ট্রের প্রতিটি সেক্টর সুন্দরভাবে পরিচালিত হবে। আজকের কাজ সেই দৃষ্টান্ত স্থাপন করেছে।”

স্থানীয় সচেতন মহল মনে করছেন, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি পরিবেশ রক্ষা ও সামাজিক দায়বদ্ধতার এই উদ্যোগ রাজনীতিতে একটি ইতিবাচক বার্তা দিচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com