1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

চুয়াডাঙ্গায় গণসংযোগে মাসুদ পারভেজ রাসেল মাদকমুক্ত ও সুন্দর বাংলাদেশ গড়তে চাই: রাসেল

  • আপডেট : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬, ১০.৪৮ পিএম
  • ২৪৪ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সহকারী সেক্রেটারি এবং চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থী মাসুদ পারভেজ রাসেল বলেছেন, জামায়াত একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চায়। তিনি বলেন, এই লক্ষ্য অর্জনে দেশের জনগণকে অংশীদার হতে হবে।

শনিবার দিনব্যাপী গণসংযোগকালে তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, “জামায়াত সকলকে জবাবদিহিতার মধ্যে আনতে চায়। একই সঙ্গে আমরাও নিজেদের জবাবদিহিতার মধ্যে উপস্থাপন করতে চাই।” তিনি নিরাপদ বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

মাসুদ পারভেজ রাসেল বলেন, দেশের জনগণ টানা ১৪ বছর ভোটাধিকার প্রয়োগ করতে না পারায় এবার তারা মুখিয়ে আছে প্রিয় প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য। তিনি আশা প্রকাশ করে বলেন, ন্যায় ও ইনসাফ কায়েমের লক্ষ্যে জনগণ এবার দাঁড়িপাল্লায় ভোট দেবে।

তিনি আরও বলেন, “দাঁড়িপাল্লা বিজয়ী হলে মেহনতি মানুষের জয় হবে। দাঁড়িপাল্লা বিজয়ী হলে বাংলাদেশ চাঁদামুক্ত হবে।”

এদিন তিনি চুয়াডাঙ্গা-১ আসনের মোমিনপুর ইউনিয়নের কবিখালী, কাথলি ও মাছের দাইড় গ্রাম এবং চুয়াডাঙ্গা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পোস্ট অফিস পাড়া ও মুক্তি পাড়ায় গণসংযোগ ও কুশল বিনিময় করেন।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানা আমির বিলাল হুসাইন, সেক্রেটারি গোলাম রসুল, সহকারী সেক্রেটারি শাহেনুজ্জামান ও আসাদুল হক, চুয়াডাঙ্গা পৌর শাখার সেক্রেটারি মোস্তফা কামাল, পৌর কর্মপরিষদ সদস্য আনোয়ার হোসেন ও ইমরান হোসেন, পৌর ৯ নম্বর ওয়ার্ড সভাপতি শরিফ উদ্দিন এবং পৌর ৪ নম্বর ওয়ার্ড সেক্রেটারি দেলোয়ার হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com