1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংক ইস্যুতে নতুন বিতর্ক, মুখোমুখি গ্রাহক ফোরাম ও বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দফা দাবির সঙ্গে নীতিগতভাবে একমত গভর্নর ডিস্ট্রেসড ঋণের হিসাব নিয়ে বিভ্রান্তি দূর করতে কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্য কুমিল্লা ইলিয়টগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহি বাস, আহত ১০ কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার সিলেটে বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জ টাকেন নিয়ে চরম ভোগান্তি চুয়াডাঙ্গায় জাগরণী চক্র ফাউন্ডেশনের রেইজ প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা, তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে নতুন সুযোগ ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর

পাঁচকমলাপুর মাদ্রাসা থেকে চুয়াডাঙ্গা–১ আসনে শরিফের নির্বাচনী প্রচারণা শুরু

  • আপডেট : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬, ১০.২৫ পিএম
  • ১৮২ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা–১ আসনের ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফ বৃহস্পতিবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ শুরু করেছেন।

পাঁচকমলাপুর দারুল উলুম কওমিয়া মাদ্রাসায় দোয়া মাহফিল ও বাবা–মায়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে প্রচারণার সূচনা করেন তিনি। পরে নেতাকর্মীদের মাঝে লিফলেট বিতরণ করে এলাকায় গণসংযোগে নামেন শরিফুজ্জামান শরীফ।

এরপর আলমডাঙ্গার ফুটবল মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং এলাকার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও শালীন আচরণের মাধ্যমে প্রচারণা চালানোর আহ্বান জানান।

নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন সিঙ্গাপুর প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সাইদুজ্জামান টরিক (সিআইপি), বিশিষ্ট ব্যবসায়ী আরিফ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, বিএনপি নেতা রেজাউল করিম মুকুট, খন্দকার আব্দুল জব্বার সোনা, অ্যাডভোকেট আসম আব্দুর রউফ, আব্দুল কালাম আজাদ, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলা, সাবেক আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি কাউনাইন টিলু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম রতন, আলমডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ সাইফুল ইসলাম, জেহালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসিরুল ইসলাম সেলিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা।

নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো কর্মসূচি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর। নেতারা আশাবাদ ব্যক্ত করেন, আসন্ন নির্বাচনে চুয়াডাঙ্গা–১ আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com