শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে তারেক রহমান স্বাধীনতা দিবস উপলক্ষে স্মৃতিসৌধ এলাকায় প্রবেশে সীমাবদ্ধতা রূপগঞ্জে প্রয়াত যুবদল নেতা দেলোয়ার হোসেন ভূঁইয়া`র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় স্মরণ সভা, দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত ১৭ বছরের জটিলতা কাটাতে কাজ করবে সরকার: এ্যানি ঈদে নিরাপদ ট্রেনযাত্রা নিশ্চিত করতে ব্যবস্থা: রেলপথমন্ত্রী মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন স্পিকার ও ডেপুটি স্পিকার শুরু হলো ঈদ ফেরত যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ঈদ উপলক্ষে মহাসড়কে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা এমটবের নির্বাচিত সভাপতি রবি আজিয়াটার এমডি জিয়াদ সাতারা জনগণের প্রত্যাশা পূরণে সংসদকে কার্যকর করার আহ্বান তারেক রহমান-এর

কামালনগর ঈদগাহে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এঁর স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১১৩ Time View

স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্রের আপোষহীন নেত্রী, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন, মাদার অব ডেমোক্রেসি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এঁর স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারী) বিকালে কামালনগর ঈদগাহ ময়দানে সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মেয়র তাজকিন আহমেদ চিশতির আয়োজনে ও সভাপতিত্বে

নাগরিক শোক সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ।

নাগরিক শোক সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনের জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষের কান্ডারী গণমানুষের প্রাণপ্রিয় নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ।

নাগরিক শোক সভা ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, জেলা বিএনপি’র সাবেক সমন্বয়ক ও যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব,
পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহিন, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ মো. কামরুজ্জামান কামু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, মাসুম রানা সবুজ, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, সাধারণ সম্পাদক খুরশীদ জাহান শিলা, সাংগঠনিক সম্পাদক সালেকা হক কেয়া, জেলা কৃষকদলের সভাপতি আব্দুস সামাদ, শ্রমিক নেতা আব্দুল আজিজ বাবু, জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মিয়ারাজ আলী প্রমুখ।

নাগরিক শোক সভা ও দোয়া অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কামালনগর গোরস্থান জামে মসজিদের খতিব মুফতি ইয়াছিন আলম খান। এ সময় জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপিসহ অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং হাজার হাজার নারী-পুরুষ বেগম খালেদা জিয়া এরঁ স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার নির্বাহী সম্পাদক মো. আমিরুজ্জামান বাবু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS