1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

ঝাউডাঙ্গার তুজুলপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

  • আপডেট : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬, ১১.০৯ পিএম
  • ২৭৬ Time View

গণতন্ত্রের মাতা, আপোষহীন দেশনেত্রী, বিএনপি চেয়ারপার্সন ৩বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারী) বিকালে ঝাউডাঙ্গা ইউনিয়নের তুজুলপুর ঈদগাহ ময়দানে ঝাউডাঙ্গা ইউনিয়ন স্বেচ্চাসেবক দলের আয়োজনে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি কবিরুল ইসলাম কবির এর সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ।

মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট কামরুজ্জামান ভুট্টো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান বজলুর রহমান, জেলা জিয়া পরিষদের সহ-সভাপতি অধ্যক্ষ মো. খলিলুর রহমান, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজীব, সাধারণ সম্পাদক বদরুজ্জামান বিলাস, যুগ্ম আহবায়ক খালিদ হাসান সুমন, মহসীন আলী, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আখতারুজ্জামান বাপ্পি, সদর থানা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ শাহজাহান আলী বাবলু, ঝাউডাঙ্গা ইউনিয়ন যুবদলের আহবায়কমো. কামরুল হুদা, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. সরোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রানা, ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ, যুব নেতা লুৎফুল আলম খোকন প্রমুখ।

আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি মাওলানা আনিছুর রহমান আজাদী। এসময় সাতক্ষীরা জেলা বিএনপির নেতৃবৃন্দসহ ঝাউডাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের প্রভাষক আনারুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com