1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
Title :
গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের ইউপি নির্বাচনে ৪২ প্রতীক চূড়ান্ত করল ইসি বন্ধ হতে যাওয়া ৪ এনবিএফআইয়ের আমানতকারীদের টাকা ফেরাতে স্কিম বাংলাদেশ ব্যাংকের জাতিসংঘে পরিবারের তৃতীয় সদস্য হিসেবে ভাষণ, নতুন ইতিহাস তারেক রহমানের কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১৬ কুমিল্লায় এক রাতে কিশোর গ্যাং সন্দেহে আটক-৬২৪ গোলাপগঞ্জ ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজে বহিরাগতদের হামলা নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫

জিপিএফ-সিপিএফের সুদের হার অপরিবর্তিত থাকল

  • আপডেট : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬, ১১.০১ পিএম
  • ৩৩৮ Time View

সরকারি কর্মচারীদের সাধারণ ভবিষ্য তহবিল (জিপিএফ) ও প্রদেয় ভবিষ্য তহবিল (সিপিএফ) জমার বিপরীতে সুদের হার বাড়ানো হয়নি। আগের মতোই ১১ থেকে ১৩ শতাংশ সুদের হার বহাল রাখা হয়েছে।

এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ রোববার (১৮ জানুয়ারি) একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, জিপিএফ ও সিপিএফে জমাকৃত অর্থের মধ্যে ১৫ লাখ টাকা পর্যন্ত সুদের হার নির্ধারণ করা হয়েছে ১৩ শতাংশ। ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত জমার ওপর সুদ পাওয়া যাবে ১২ শতাংশ হারে। আর ৩০ লাখ ১ টাকা বা তার বেশি অর্থের ক্ষেত্রে সুদের হার ১১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, একসময় সরকারি কর্মচারীরা জিপিএফ ও সিপিএফে জমার বিপরীতে ১৩ থেকে ১৪ শতাংশ পর্যন্ত সুদ পেতেন। তবে ২০২১ সালের সেপ্টেম্বরে তৎকালীন অর্থসচিব আব্দুর রউফ তালুকদারের নেতৃত্বে এই সুদের হার কমিয়ে ১১ থেকে ১৩ শতাংশে নির্ধারণ করা হয়। এরপর থেকে এখন পর্যন্ত একই হার কার্যকর রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com