1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
Title :
কুমিল্লায় পতাকা বৈঠকের মাধ্যমে ধরে নিয়ে যাওয়া দুই পুলিশ সদস্যকে ফেরত দিয়েছে বিএসএফ চার্জার-পাওয়ার ব্যাংক ছাড়াই রিয়েলমি সি১০০ নিয়ে বান্দরবান ট্র্যাকিং, তবুও ব্যাটারি পাওয়ার ৪০% অবশিষ্ট ভৈরবে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে চাদাঁ দাবীর অভিযোগে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ সনাতনীদেরকে শাড়ি-পাঞ্জাবি ও নগদ অর্থ উপহার প্রদান; দেশে সংখ্যাগুরু বা সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী টুকু পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিঙ্গার পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ই-জেনারেশন পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে হা-ওয়েল টেক্সটাইল পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ওইমেক্স

গরমে জমে উঠেছে রাজধানীর আখের বাজার

  • আপডেট : শনিবার, ২১ মে, ২০২২, ৪.৫৩ পিএম
  • ২১২ Time View

গ্রীষ্মের খরতাপে উত্তপ্ত রাজধানী ঢাকা। মাঝে মাঝে হালকা বৃষ্টি হলেও বেশিরভাগ সময়েই অতিরিক্ত গরমে নাকাল রাজধানীবাসী। তাই এই গরমে রাজধানীর পথে-ঘাটে কর্মব্যস্ত মানুষের মাঝে পানি ও শরবতের চাহিদা বেড়েছে। যার মধ্যে অন্যতম আখের শরবত। শুধু আখের শরবতই নয়, চাহিদা রয়েছে আখের লাল চিনি ও গুড়ের।

এসব চাহিদার কারণেই রাজধানীর ফরাশগঞ্জে, পাইকারি আখের বাজারের বেড়েছে বেচা-কেনা। তাই প্রতিদিনই রং বিলাস ও অমৃতাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভিন্ন জাতের আখে ভরে উঠছে আড়তগুলো। প্রতিটি আখ জাত এবং আকারের উপর ভিত্তি করে ১০ টাকা থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। চাহিদা বৃদ্ধি পাওয়ায় বেড়েছে ব্যবসায়ীদের কর্মব্যস্ততা। আবার বিকেলের মাঝেই বিক্রি হয়ে যাচ্ছে অধিকাংশ আখ।

মোঃ সেলিম নামের ফরাশগঞ্জের এক আখ ব্যবসায়ী জানান, বৃষ্টির মাঝে আমাদের লোকসান হয় কিছুটা। তবে গরমে আখের চাহিদা বেড়ে গেলে তখন ভালোই বিক্রি হয়। রং বিলাস জাতের আখের সব থেকে বেশি চাহিদা। চট্টগ্রাম এবং তার আশেপাশের পার্বত্য জেলাগুলোতে এই জাতের আখ চাষ হয় বলে দাম বেশি। সেখান থেকে ট্রাকে করে আখগুলো নিয়ে আসতে হয়। এদিকে ডিজেলের দাম বেড়ে যাওয়ায় পরিবহন খরচও বেড়েছে।

জানা গেছে, বিভিন্ন জাতের এই আখের মাঝে অমৃতাসহ অন্যান্য কয়েক জাতের আখ নিয়ে আসা হয় ময়মনসিংহ, টাঙ্গাইল এবং এর আশপাশের জেলা থেকে। আর রং বিলাস জাতের আখ বেশিরভাগ আশে খাগড়াছড়ি ও বান্দরবান থেকে।

আরেক ব্যবসায়ী আব্দুর রব জানান, গরমে আখের রসের চাহিদা বাড়ায় বিক্রিও তার বেড়েছে। এ মৌসুমে প্রতিদিন তিনি গড়ে ৮০০ থেকে ৯০০ পিস আখ বিক্রি করছেন। তবে রং বিলাস আখের সব থেকে বেশি চাহিদা বলে জানান তিনি।

দেশের বাজারে শুধু রস তৈরিতেই নয় চিনি-গুড় জাতীয় পণ্য তৈরিতেও আখের রয়েছে ব্যপক চাহিদা। এ ছাড়া আখ সরাসরি চিবিয়ে খেতেও খুবই সুস্বাদু এবং পুষ্টিকর।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com