শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে তারেক রহমান স্বাধীনতা দিবস উপলক্ষে স্মৃতিসৌধ এলাকায় প্রবেশে সীমাবদ্ধতা রূপগঞ্জে প্রয়াত যুবদল নেতা দেলোয়ার হোসেন ভূঁইয়া`র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় স্মরণ সভা, দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত ১৭ বছরের জটিলতা কাটাতে কাজ করবে সরকার: এ্যানি ঈদে নিরাপদ ট্রেনযাত্রা নিশ্চিত করতে ব্যবস্থা: রেলপথমন্ত্রী মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন স্পিকার ও ডেপুটি স্পিকার শুরু হলো ঈদ ফেরত যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ঈদ উপলক্ষে মহাসড়কে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা এমটবের নির্বাচিত সভাপতি রবি আজিয়াটার এমডি জিয়াদ সাতারা জনগণের প্রত্যাশা পূরণে সংসদকে কার্যকর করার আহ্বান তারেক রহমান-এর

আমরা বিএনপি পরিবারের উদ্যোগে সাতক্ষীরার ৯নং ওয়ার্ডে তারেক রহমানের ৮ দফা রাষ্ট্র বিনির্মাণ কর্মসূচির লিফলেট বিতরণ

সোহারাফ হোসেন সৌরভ
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১০২ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৮ দফা রাষ্ট্র বিনির্মাণ কর্মসূচির লিফলেট সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডে ঘরে ঘরে বিতরণ করা হয়েছে।

সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান এবং সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজুর নির্দেশনায় ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) দিনব্যাপী এ লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির আওতায় ওয়ার্ডের প্রতিটি বাড়িতে গিয়ে সাধারণ জনগণের হাতে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র বিনির্মাণের ৮ দফার বার্তা সংবলিত লিফলেট তুলে দেওয়া হয়।

লিফলেট বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসানের সহধর্মিণী নার্গিস হাসান, সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজুর সহধর্মিণী নার্গিস আল মামুন এবং আহসানুল কাদির স্বপনের সহধর্মিণী সীমা স্বপন। এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর অন্যান্য সদস্যরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, তারেক রহমান ঘোষিত ৮ দফা রাষ্ট্র বিনির্মাণ কর্মসূচি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার একটি সুস্পষ্ট রূপরেখা। এ কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসানের সহধর্মিণী নার্গিস হাসান জানান,
লিফলেট বিতরণ কর্মসূচিতে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে, যা ভবিষ্যতে আন্দোলন ও সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS