1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

আ’লীগ নেতা জমির উদ্দীন বিএনপিতে যোগদানের প্রতিবাদে দরগাহপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • আপডেট : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬, ৯.২৮ পিএম
  • ২২৩ Time View

আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও দরগাহপুর ইউপির সাবেক চেয়ারম্যান জমির উদ্দীন গাজী বিএনপিতে যোগদানের প্রতিবাদে ও তাকে দলে না নেওয়ার দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ জানুয়ারী) সন্ধ্যায় দরগাহপুর ইউনিয়নের খরিয়াটি বাজারের ৩ রাস্তা মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।

দরগাহপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপি সাবেক সদস্য সচিব জি এম হাফিজুর রহমান হাফিজ, ইউনিয়ন ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুসাইন, ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি শেখ ইয়াদ আলী,যুব দলের সিনিঃ সহ সভাপতি রফিকুল ইসলাম রফিক, ইউনিয়ন বিএনপি সদস্য আবু তাহের, ১নং ওয়ার্ড সভাপতি আঃ ছাত্তার গাজী,ইউঃ যুবদল সাবেক সহ সভাপতি আব্দার আলী, জি এম রাজমিনুর রহমান,জালাল হোসেন,শেখ আরিফুল ইসলাম। বক্তাগণ বলেন,জমির উদ্দীন চেয়ারম্যান থাকাকালে বিএনপি সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে মিথ্যা মামলায় গ্রেফতার করায়, নিজের ও আ’লীগের অফিসে আগুন দিয়ে বিএনপি নেতাকর্মীদের নামে মামলা, গৌর কর্মকারের দোকানে আগুন দিয়ে বিএনপি নেতাদের নামে মামলা দিয়ে হয়রানী করেছিল। এছাড়া একাধিক অপরাধে অপরাধী, আঅত্যাচার-নির্যাতন ও মিথ্যা মামলায় জর্জরিত বিএনপি নেতাকর্মীদের দুশমন, আওয়ামীলীগের দীর্ঘ কালের নেতা জমির উদ্দীনকে বিএনপিতে না নেওয়ার দাবীতে প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com