1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

চুয়াডাঙ্গা শহরের শীতার্ত মানুষের পাশে মানবিক ফাউন্ডেশন ‘প্রিয় শহর চুয়াডাঙ্গা’

  • আপডেট : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬, ১১.০০ পিএম
  • ২৫৯ Time View

মানবিক ফাউন্ডেশন “প্রিয় শহর চুয়াডাঙ্গা”-এর উদ্যোগে চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন প্রান্তে শীতার্ত, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় বড়বাজার সদর হাসপাতাল এলাকা থেকে শুরু করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়।

এই মহৎ উদ্যোগে অংশ নেন মেহেরপুর জেলার পিরোজপুর ইউনিয়নের বলিয়ারপুর গ্রামের তরুণী মোছা স্মৃতি খাতুন । তার সঙ্গে সহযোগিতা করেন বারাদী গ্রামের তরুণী মোছা জবা খাতুন ও ফয়সাল। তাঁদের সম্মিলিত উদ্যোগেই কম্বল বিতরণ কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন মানবিক ফাউন্ডেশন “প্রিয় শহর চুয়াডাঙ্গা” গ্রুপের স্বেচ্ছাসেবী এডমিন ও মডারেটরবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন গ্রুপের প্রধান পরিচালক যুবরাজ খান রিমনসহ সম্মানিত এডমিনগণ—জাহিদ হাসান, বোরহান, মুরসালিন ইব্রাহিম ও আলামিন আশরাফ। এছাড়াও উপস্থিত ছিলেন বাপ্পি ও ইউসুফ।

কম্বল বিতরণ শেষে মোছা স্মৃতি খাতুন বলেন, চুয়াডাঙ্গা শহরের কিছু কিছু এলাকায় মানসিক ভারসাম্যহীন মানুষ শীতের তীব্র কষ্টে দিন কাটান, যা তিনি নিজ চোখে দেখেছেন। পরিবারের সহযোগিতায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরে তিনি সত্যিই আনন্দিত বলে জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com