1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

চুয়াডাঙ্গায় সদর যুবদলের আহ্বায়ক এম এইচ মোস্তফাসহ ১৫ জনের জামায়াতে ইসলামীতে যোগদান

  • আপডেট : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬, ১১.৪৭ পিএম
  • ২১৩ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় সদর উপজেলা যুবদলের আহ্বায়ক এম এইচ মোস্তফা ও আহ্বায়ক কমিটির সদস্য শাহাবুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের মোট ১৫ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগনগর বিলাল কিন্ডারগার্টেন স্কুলে অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে জেলা জামায়াতের আমীর রুহুল আমিন ও সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল যোগদানকারী নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে জানানো হয়, জামায়াতে ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা এই দলে যোগদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর রুহুল আমিন। তিনি তার বক্তব্যে বলেন, আল্লাহর বিধান প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। দুনিয়ায় প্রকৃত শান্তি প্রতিষ্ঠার জন্য শান্তিময় রাজনৈতিক শক্তির প্রয়োজন। আমরা সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত দেশ গড়তে চাই। ৫ আগস্টের পরেও আমাদের অবস্থান ও আদর্শে কোনো পরিবর্তন আসেনি। তবে অন্য অনেক দলের মধ্যে পরিবর্তন লক্ষ্য করা গেছে। আজ যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তারা সবাই ভাই ভাই হিসেবে একসঙ্গে ভালো-মন্দ ও বিপদ-আপদে চলতে অঙ্গীকারবদ্ধ। সাধারণ ভোটাররা সব দলকে ভোট দিয়ে দেখেছেন, এবার তারা জামায়াতে ইসলামীর পক্ষে থাকতে চান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, সেক্রেটারী আসাদুজ্জামান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও ১ আসনের জামাত মনোনীত প্রার্থী এ্যাড মাসুদ পারভেজ রাসেল , চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমীর হাসিবুল ইসলাম, নায়েবে আমীর আশিক মাহবুব শফি, পৌর সেক্রেটারি মোস্তফা কামালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় যোগদান করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের আহ্বায়ক এম এইচ মোস্তফা, সদস্য শাহাবুল ইসলাম, মিলন হোসেন, হাফিজুল ইসলাম, বিএনপি নেতা তেতুল হোসেন ও দুখু মিয়া, ছাত্রদল নেতা দুল আমিন হোসেন, আরাফাত হোসেন, মানিক আলী, রিয়াদ হোসেন, রিফাত হোসেন, সাব্বির হোসেন, আকমান হোসেন, জাহিদ হোসেন ও আশরাফুল ইসলাম।

যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা পৌর ইনসাফ কমিটির সভাপতি খবির উদ্দিন খবা এবং সঞ্চালনা করেন ইনসাফ কমিটির সেক্রেটারি সোলাইমান হক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com