1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

জমকালো আয়োজনে চুয়াডাঙ্গায় বৈশাখী টেলিভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপডেট : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৩.৫৮ পিএম
  • ১৭৮ Time View

জমকালো আয়োজনে চুয়াডাঙ্গায় বৈশাখী টেলিভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা সরকারি শিশু পরিবার (বালিকা) প্রাঙ্গণে কোমলমতি অনাথ শিশুদের সঙ্গে নিয়ে কেক কাটা ও বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে এ দিনটি পালন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৈশাখী টেলিভিশনের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি শিশু পরিবার (বালিকা)-এর তত্ত্বাবধায়ক ও শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার নাজমুল হোসেন, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি জিসান আহমেদ, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি জামান আক্তার, দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি আব্দুল্লাহ হক, দৈনিক মাথাভাঙ্গার মাল্টিমিডিয়া বিভাগের শেখ রাকিব, দৈনিক খাসখবরের জেলা প্রতিনিধি শেখ লিটন, সৈয়দ আবু জাফরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি শিশু পরিবার (বালিকা)-এর কর্মকর্তা-কর্মচারী ও সেখানে অবস্থানরত এতিম শিশুরা। বক্তারা বৈশাখী টেলিভিশনের দীর্ঘ পথচলার সাফল্য কামনা করেন এবং সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

শেষে কেক কাটা ও আনন্দঘন র‌্যালির মাধ্যমে বৈশাখী টেলিভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com