1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

চুয়াডাঙ্গা-১ আসনে মিলিমা বিশ্বাসের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন

  • আপডেট : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৬.৩৭ পিএম
  • ৩০২ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গা-১ (সদর–আলমডাঙ্গা) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন ফরম উত্তোলন করেছেন কেন্দ্রীয় কৃষক দলের সদস্য ও সাবেক জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিলিমা বিশ্বাস মিলি।

বুধবার সকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং অফিসারের দপ্তর থেকে তিনি এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন প্রার্থীর পক্ষে  জেলা রেড ক্রিসেন্টের সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম

এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক জেলা বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাস,  সাবেক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বাবলু, সাবেক পৌর বিএনপির সভাপতি আওরঙ্গজেব বেল্টু, সাবেক উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল খালেক,  জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইনতেয়ার হোসেন ইরন, এবং রফিকুল ইসলাম সহ দলীয় নেতাকর্মীরা।

এ বিষয়ে অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মশিউর রহমান জানান, চুয়াডাঙ্গা-১ ও চুয়াডাঙ্গা-২ সংসদীয় আসনে ইতোমধ্যে একাধিক প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। নির্ধারিত সময়ের মধ্যেই অন্যান্য আগ্রহী প্রার্থীরাও মনোনয়ন ফরম উত্তোলন করতে পারবেন।

উল্লেখ্য, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলায় রাজনৈতিক অঙ্গনে প্রার্থিতা নিয়ে তৎপরতা ক্রমেই বাড়ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com